বাংলা হান্ট ডেস্ক: ফের দুর্ভোগের মুখে পড়তে চলেছে আদ্রা ডিভিশনের যাত্রীরা। সূত্রের খবর, সংস্কার মূলক কাজের জন্য আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল নামার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে (Indian Railways)। এর ফলে যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন ৩১ ও ১ ফেব্রুয়ারি কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে।
সপ্তাহান্তে একগুচ্ছ ট্রেন বাতিলের জেরে আদ্রায় যাত্রী ভোগান্তির আশঙ্কা (Indian Railways)
গণপরিবাহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন। অনুষ্ঠানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের উপর ভরসা করেন। তবে এবার অসুবিধার মুখে পড়তে চলেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের যাত্রীরা। কারণ রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন তার তালিকা (Indian Railways)।

আরও পড়ুন: উইকএন্ড স্পেশাল! বেরেস্তা–গরম মশলার জাদুতে চিকেন গরগরা, জানুন রেসিপি
৩১ জানুয়ারি বাতিল থাকবে:
১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর–হাতিয়া–খড়গপুর এক্সপ্রেস,
১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডি–শালিমার এক্সপ্রেস,
৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু,
৬৮০৭৭/৬৮০৮৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু,
৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বরাভূম–আদ্রা মেমু,
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু,
১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর–এনএসসিবি গোমোহ–চক্রধরপুর মেমু এক্সপ্রেস।
এছাড়া ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে:- ৬৮১০৫/৬৮১০৮ মশাগ্রাম–বাঁকুড়া– মশাগ্রাম মেমু ট্রেন।
অপরদিকে, বিষ্ণুপুর-ধানবাদ-বাঁকুড়া মেমো ট্রেনের যাত্রা পথ সীমিত করা হয়েছে। এছাড়া এই ট্রেনটি ৩১ জানুয়ারি আদ্রা স্টেশনে গিয়ে যাত্রা শেষ করবে। অপরদিকে, ৩১ জানুয়ারি টাটানগর–আসানসোল মেমু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে।
তবে এই ট্রেনটি গড়ধ্রুবেশ্বর–জয়চণ্ডী পাহাড় রুট দিয়ে চলবে। একইসঙ্গে ওই দিন আসানসোল–পুরুলিয়া মেমু ট্রেনটি জয়চণ্ডী পাহাড়–গড়ধ্রুবেশ্বর হয়ে চলবে। এছাড়াও খুড়দা রোড ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। এই কারণে আবারও একবার ভোগান্তির মুখে পড়তে চলেছেন রেলযাত্রীরা। যদিও, আদ্রা ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন (Indian Railways)।












