বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে চিকেন নিয়ে আসলে প্রতিদিন চিলি চিকেন, অথবা চিকেন কষা খেতে কার ভালো লাগেনা। মাঝেমধ্যে মুখরোচক মাংস খেতেও মন চায়। অথবা সাত বদল করতে নানান ধরনের পদ রান্না করা হয় চিকেন দিয়ে। তার ওপর সপ্তাহশেষে বাড়িতে সকলে উপস্থিত থাকলে সেই দিন রান্না হয় একটু আলাদা ভাবে। আজকে প্রতিবেদনে তেমনি একটি চিকেনের রেসিপি রইল যা আপনি সহজে সপ্তাহ শেষে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন চিকেন গরগরা (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সপ্তাহান্তে চিকেন গড়গড়া (Recipe)
চিলি চিকেন, চিকেন দোঁ পেয়াজা এই এক ধরনের পথকে আপনারও কি মুখে চর পড়েছে। আপনিও চাইছেন সাত বদল করতে নতুনত্ব কোন পদ রান্না করতে। কিন্তু কি রান্না করবেন তা ভেবে উঠতে পারছেন না। তাহলে আর চিন্তার কিছু নেই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি রাগতে পারবেন চিকেন গরগরা। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের আগে বড় সিদ্ধান্ত সংসদের! এসআইআর পরিস্থিতিতে ছুটি বাতিল করল শিক্ষক- শিক্ষাকর্মীদের
উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংস
১০০ গ্রাম টক দই
স্বাদমতো নুন, চিনি
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
১ চা-চামচ গরমমশলা গুঁড়ো
১০-১২টি কিশমিশ
১ টেবিল চামচ থেঁতো করা গরমমশলা
আধ চা-চামচ জয়িত্রী গুঁড়ো
এক টুকরো জায়ফল
১-২টি তেজপাতা
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
সর্ষের তেল
২ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
৩টি পেঁয়াজ কুচোনো
প্রণালী: প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর টক দই ও আদা-রসুন বাটা দিয়ে মেরিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোরন দিন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভাজুন। ভালো করে ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাংস দিয়ে উচ্চ আঁচে কষাতে থাকুন। এরপর ভালো করে কষে গেলে তার মধ্যে স্বাদমতো নুন ও গুঁড়ো মশলা দিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে ধীর আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর ভাত, রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












