দিঘা যাত্রীদের জন্য সুখবর! সাঁতরাগাছি থেকে প্রতিদিন মিলবে ট্রেন, দেখে নিন টাইম টেবিল

Published on:

Published on:

Indian Railways great news for Digha lovers daily train from Santragachi
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার দিঘা যাওয়া আরও সহজ। কারণ, গরমের মরশুমে বহু মানুষই সামনে সামনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে দিঘা যাওয়ার কথা ভাবেন। তবে বহু সময় টিকিটের অভাব থাকার ফলে সেই যাওয়ার হয়ে ওঠেনা। কিন্তু এবার দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways) তরফ থেকে নামা হল এক অভিনব উদ্যোগ। সাঁতরাগাছি থেকে দিঘা গামি পর্যন্ত একটি ফার্মারেন্ট ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে মানুষ এখন সহজে দিঘা যেতে পারবে। দেখে নিন সময়সূচি।

দিঘা প্রেমীদের জন্য দারুণ খবর, সাঁতরাগাছি থেকে প্রতিদিন ট্রেন (Indian Railways)

রেলের (Indian Railways) বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই ট্রেনটি প্রতি শনিবার সকাল ৯:১০ মিনিটের সাঁতরাগাছি থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দেবে। দিঘায় দুপুর ১:০০ টায় পৌঁছবে। অপরদিকে ফেরার পথে দুপুর ১:১০ মিনিটে দিঘা থেকে ছাড়বে। যা সাঁতরাগাছি তে বিকেল ৪:৩০ মিনিটে পৌঁছবে।

Indian Railways great news for Digha lovers daily train from Santragachi

আরও পড়ুন: পহেলা বৈশাখের আগে সোনার দাম ঊর্ধ্বমুখী! ফের পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের, জানুন আজকের রেট

এছাড়াও, পূর্বে চলা ০২৮৪৭ ও ০২৮৪৮ নম্বর সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনকে পরিবর্তন করে ৫৮০২৫ ও ৫৮০২৬ নম্বর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানো হবে। আর এই ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেনটি প্রতি শনিবার পরিষেবা দেবে।

এর ফলে যাত্রীরা আগাম পরিকল্পনা করে সহজেই দিঘা যাতায়াত করতে পারবেন। স্পেশাল ট্রেনের অনিশ্চয়তা কাটিয়ে এবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নিয়মিত পরিষেবা পাওয়া যাবে বলে আশাবাদী রেল যাত্রীরা। পাশাপাশি রেল স্যুট টাই জানা গিয়েছে, শনিবার এই স্পেশাল ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি শুধুমাত্র সাঁতরাগাছি ও দিঘার মধ্যেই যাতায়াত করবে।

তাছাড়া, ৫৮০২৫ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার সকাল ৯:১০ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে এবং দিঘা পৌঁছাবে দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ। অপরদিকে ফিরতি পথে ৫৮০২৬ দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার দিঘা থেকে দুপুর ১৩:১০ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং সাঁতরাগাছি ঢুকবে বিকেল ১৬:৫০ মিনিটে।

এই ট্রেনটি যাত্রাপথে ট্রেনটি বাণিজ্যিকভাবে স্টপেজ দেবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথির মতো স্টেশনে। এই ট্রেনটি সাপ্তাহিক। সাঁতরাগাছি থেকেও শনিবার চলবে এবং দিঘা থেকেই একই দিনে চলবে বলে খবর। পাশাপাশি এই ট্রেনটি চলার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলেও মনে করা হচ্ছে (Indian Railways)।