বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় বহু মানুষ কোথাও না কোথাও ঘুরতে যায়। আর এই গরম কালে ঘুরতে যাওয়ার জন্য আগের থেকে বহু মানুষ টিকিট কেটে রাখে। কিন্তু এবার ভ্রমনপিপাসুদের জন্য রয়েছে দু: সংবাদ। সূত্রের খবর, আগামী এপ্রিল মাস থেকে একের পর এক দূরপাল্লার ট্রেন (Indian Railways) বাতিল থাকবে। যার ফলে ফেব্রুয়ারি মাসেই আগেভাগে এই নোটিশ জারি করেছে রেলের তরফ থেকে।
ছুটির মরশুমে ধাক্কা, এই লাইনে একাধিক ট্রেন পরিষেবা স্থগিত (Indian Railways)
সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য শালিমার–লোকমান্য তিলক টার্মিনা মুম্বই রুটের একাধিক ট্রেন সাময়িকভাবে বাতিল করা হচ্ছে। এরফলে পূর্বে দেওয়া তথ্যের আংশিক সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে (Indian Railways)।

আরও পড়ুন: মাত্র কয়েকটি উপকরণে দারুণ স্বাদ! চিকেন সাদা ভুনা বানান অল্প সময়ে, রেসিপি দেখে নিন
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী:
১৮০৩০ শালিমার–এলটিটি মুম্বই এক্সপ্রেস: ৪ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বাতিল থাকবে।
১৮০২৯ এলটিটি মুম্বই–শালিমার এক্সপ্রেস: ৬ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
১২১০১ এলটিটি মুম্বই–শালিমার এক্সপ্রেস: ৪, ৬, ৭, ১০, ১১, ১৩, ১৪, ১৭, ১৮, ২০ ও ২১ এপ্রিল ২০২৬-এ বাতিল থাকবে।
১২১০২ শালিমার–এলটিটি মুম্বই এক্সপ্রেস: ৬, ৮, ৯, ১২, ১৩, ১৫, ১৬, ১৯, ২০, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাগপুর ডিভিশনে চলমান উন্নয়নমূলক পরিকাঠামো সংক্রান্ত কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগাম টিকিট বাতিল বা বিকল্প ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে (Indian Railways)।












