রেলপথে সুবিধা বাড়াতে নতুন পদক্ষেপ, উত্তর ২৪ পরগনা ও বনগাঁয়ের যাত্রীদের জন্য হচ্ছে বিশেষ পরিকল্পনা

Published on:

Published on:

Indian Railways improve rail servicesbenefit passengers of North 24 Parganas and Bangaon
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেল যাত্রীদের জন্য সুখবর (Indian Railways)। উত্তর ২৪ পরগনা অন্য দিয়ে জেলার মানুষদের যাতায়াত এবার আরও সহজ হতে চলেছে। বিশেষ করে বনগাঁ রানাঘাট সীমান্ত এলাকার যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এল রেল। সূত্রের খবর, কেন্দ্রীয় রেলমন্ত্রীর দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা চারটি নতুন রেল প্রকল্প পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। এর ফলে বনগাঁ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা নতুন দিগন্ত খুলবে বলে মনে করা হচ্ছে।

রেল পরিষেবা উন্নয়নে নতুন পদক্ষেপ, উত্তর ২৪ পরগনা ও বনগাঁর যাত্রীদের সুবিধা (Indian Railways)

রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন রেললাইনে (Indian Railways) কাজ হলে ভারত বাংলাদেশ সীমান্ত আরো কাছাকাছি এলাকায় পৌঁছবে। পাশাপাশি অর্থনৈতিকদিক থেকো এই প্রকল্পগুলি গুরুত্ব অনেকটাই বাড়বে। এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি, কৃষি পণ্য দ্রুত পরিবহন ও সাধারণ মানুষের দৈনিক যাতায়াতের সময় বাঁচানোর ক্ষেত্রে এটি একটি নতুন সংযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Indian Railways improve rail servicesbenefit passengers of North 24 Parganas and Bangaon

আরও পড়ুন: গুলি–বোমা কাণ্ডে তোলপাড় শহর! গোলপার্কে কড়া অ্যাকশন, পুলিশের তল্লাশিতে গ্রেফতার ১০

এছাড়াও, বনগাঁ শাখায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। বনগাঁ লোকাল ট্রেনে সাধারণত প্রচণ্ড ভিড় ও চাপ থাকে। রেল কর্তৃপক্ষের মতে, নতুন এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিকল্প রুট তৈরি হবে এবং বনগাঁ লোকালের ওপর চাপ অনেকটাই কমবে।

ফলে যাত্রী পরিষেবাও আরও স্বচ্ছন্দ হবে এবং যাত্রীরা স্বস্তিতে চলাচল করতে পারবেন।এই চারটি প্রকল্পের মধ্যে প্রথমটি হলো বনগাঁ থেকে চাঁদাবাজার পর্যন্ত ১১.৫ কিমি দীর্ঘ নতুন রেললাইন।

এই পথে নতুন স্টেশন পরিকাঠামো তৈরি হবে এবং সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বনগাঁর মতো সীমান্তবর্তী শহরের সঙ্গে চাঁদাবাজারের রেল যোগাযোগ বাড়লে স্থানীয় মানুষের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় পৌঁছনো আরও সহজ হবে। পাশাপাশি পেট্রাপোল ল্যান্ড পোর্টের মাধ্যমে বাণিজ্যেও গতি আসবে।

এছাড়াও, দ্বিতীয় প্রকল্পটি হল বনগাঁ থেকে পোড়ামহেশতলা পর্যন্ত ২০ কিমি দীর্ঘ রেল সংযোগ। এটি বনগাঁ থেকে কল্যাণীর দিকে নতুন যোগাযোগ স্থাপন করবে। এখানে একাধিক ছোট-বড় সেতু নির্মাণ করা হবে। রেল কর্তৃপক্ষ মনে করছে, এই প্রকল্প উত্তর ২৪ পরগনার পিছিয়ে থাকা গ্রামীণ এলাকার অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে সহায়ক হবে এবং কৃষিপণ্য পরিবহনও সহজ করবে (Indian Railways)।