বাংলা হান্ট ডেস্ক: খাস কলকাতায় (Kolkata) চলল গুলি। রবিবার রাত ৮:৩০ নাগাদ রবীন্দ্র সরোবর থানার কাছে গোলপার্কের কাঁকুলিয়া রোডে এলাকায় চলল দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি। এমনকি বোমাবাজিও গুলি চালানোর অভিযোগও ওঠে। যদিও এই ঘটনায় ইতিমধ্যে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার অভিযোগে এখনো পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোলপার্ক কাণ্ডে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata)
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার (Kolkata) দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রবিবার তাঁদের পিকনিক ছিল। পিকনিক সেরে তাঁরা এলাকায় ফেরেন। রাত সাড়ে আটটার কিছু পরে অন্য এলাকার বেশ কিছু যুবককে তাঁদের এলাকায় আসতে দেখেন।

আরও পড়ুন: সপ্তাহের প্রথমে এক ধাক্কায় কমল হলুদ ধাতুর দর! জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?
এরপরেই রাতারাতি বদলে যায় এলাকার পরিস্থিতি। পাশাপাশি শুরু হয় তাণ্ডব। এমনকি এই ঘটনায় ভয় পেয়ে এলাকার মহিলারা তড়িঘড়ি বাড়ির ভিতরে চলে যান। তবে বেশ কিছু কিছু স্থানীয় বাসিন্দা দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয় ইটবৃষ্টি।
তবে বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকা দখল করার জন্য দুষ্কৃতী সোনা পাপ্পু তার অনুগামীদের পাঠিয়ে গোলমাল করেছে। একটি দলীয় অফিসে তারা হামলার টার্গেট করেছিল বলেও অভিযোগ। অন্যদিকে ঘটনার পর সোমবার সকাল থেকে এলাকায় থমথমে পরিস্থিতি।
যদিও অভিযোগ উঠেছে ইটের ঘায়ে কয়েকজন আহত হয়েছেন। রাস্তায় রক্তের ছাপ মিলেছে। অভিযোগ, গোলমাল চলাকালীন দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। শুধু তাই নয়, অন্তত এক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকা থেকে গুলির খোল ও বোমার টুকরো উদ্ধার হয়েছে। এরপরই ঘটনাস্থলে পুলিশ আসলে ১০ জনকে গ্রেফতার করে। পাশাপাশি এই ঘটনার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশেরা (Kolkata)।












