বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। রবিবার বাজেট অধিবেশনের পর বেশ কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। যার ফলে স্বস্তির নিঃশেষ ফেলছেন সাধারণ মানুষেরা। তার ওপর চলছে বিয়ের মরশুম। এই সময় মানুষ টুকটাক সোনার গহনা কেনাকাটি করেন। এই মুহূর্তে আপনি যদি সোনার গহনা কেনা পরিকল্পনা করেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
বাজেট অধিবেশনের পর বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

আরও পড়ুন: পরীক্ষার দিনে ঝুঁকি কমানোর হেল্পলাইন, মাধ্যমিকের ‘গার্ড’ নিয়ে যেকোনো সমস্যায় কল করুন এই নম্বারে
কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,১৫৩ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারাটের দাম ১৩,৮৯০ টাকা। রবিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা ছিল। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার ৫৮০ টাকা।
আহমেদাবাদে আজ ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রাম ১৫,১৫৮ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৩,৮৯৫ টাকা। আহমেদাবাদে গতকাল ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১,৪৭,২৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১,৬০,৬৩০ টাকা। পুনেতে আজ ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রাম ১৫,১৫৩ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৩,৮৯০ টাকা। পুনেতে গতকাল ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১,৪৭,২০০টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ১,৬০,৫৮০টাকা।
বাজেট অধিবেশনের পর, সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।
















