বাংলা হান্ট ডেস্ক: ফের অসুবিধার সম্মুখীন হতে চলেছে হাওড়া ডিভিশনের যাত্রীরা। পরিকাঠামো উন্নয়ন থেকে নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্য ট্রাফিক ব্লক রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ট্রাফিক ব্লকের জেরে মোট ১২০ ঘন্টা ট্রেন চলাচলের উপরে প্রভাব পড়তে চলেছে। জেনে নিন এই কাজের ফলে কোন কোন ট্রেন গুলি বাতিল করা হয়েছে (Indian Railways)
পাওয়ার ব্লকে প্রভাবিত হাওড়া ডিভিশনের ট্রেন (Indian Railways)
রেল সূত্রের খবর অনুযায়ী ট্রাফিক ব্লকের জেরে, আগামী ১১ ও ১৩ জুলাই হাওড়া ডিভিশনের বহু ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেন বাতিলের ফলে যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হবে বলেও জানা যাচ্ছে। জেনে নিন এই কাজের ফলে কোন কোন ট্রেন গুলো বাতিল করা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: প্যান কার্ডে মোবাইল নম্বর বদলানোর সহজ উপায়, জেনে নিন পুরো প্রক্রিয়া
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে হাওড়া ডিভিশনে বৈঁচি ও মগরা স্টেশন এর বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ এর কাজের জন্য এই দুই দিন পাওয়ার ব্লক করা হবে। জানা যায় ওই দুই দিন রাত ২:৪০ থেকে ভোর ৪ঃ৪০ পর্যন্ত অর্থাৎ মোট ১২০ মিনিটের জন্য ট্রাফিক ও পাওয়ারব্লক করা হবে।
জেনে নিন কোন কোন ট্রেন গুলো বাতিল থাকছে,
বর্ধমান থেকে: ৩৭৮১২, ৩৭৭৮৬
হাওড়া থেকে: ৩৭৮১১
ব্যান্ডেল থেকে: ৩৭৭৮১
রেলের তরফে আরও জানানো হয়েছে, এই কাজের ফলে ১১ ও ১২ জুলাই ১৩১৮৬ শিয়ালদহ জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস কে কুড়ি মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ব্লকের আগে শেষ ট্রেনটি হবে ১৩১৫৪ এবং ব্লকের পরে প্রথম ট্রেনটি হবে ১৩১৮৬ (Indian Railways)।













