লোকাল ট্রেনের বড় পরিবর্তন!পাঁশকুড়া-দিঘার মেয়াদ বাড়ল, হলদিয়া ও দিঘা রুটে বড় পদক্ষেপ

Published on:

Published on:

Indian Railways decides to run 28 special trains for convenience of passengers at Matua Maha Mela
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরু থেকে একাধিক ট্রেনের প্রকল্প চালু করেছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। আর এবার পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনে মেয়াদ আরও বাড়ল। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে। আগামী ১৬ মে পর্যন্ত পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন চালানো হবে। পাশাপাশি এই ট্রেনের মেয়াদ আগে থেকে বাড়ানো হয়েছিল। যদিও এটি যাত্রীদের কথা মাথায় রেখে করা হল বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে।

লোকাল মেয়াদ বাড়ল, হলদিয়া ও দিঘা রুটে বড় সিদ্ধান্ত আসছে (Indian Railways)

জানা যায়, ১২৮৭১/১২৮৭২ হাওড়া-তিতলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের যাত্রার পথ আরও বাড়ানো হচ্ছে। এছাড়াও আগামী ২১ ফেব্রুয়ারি থেকে জুনাগড় রোড স্টেশন পর্যন্ত যাবে হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। পাশাপাশি জুনাগড় রোড় থেকে তিতলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ছাড়বে (Indian Railways)।

Indian Railways local validity extended big decisions coming on Haldia and Digha routes

আরও পড়ুন: উত্তরবঙ্গের রেল মানচিত্রে বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ লোকাল স্টেশনগুলিতে ট্রেন দাঁড়ানোর সবুজ সংকেত

নিত্যযাত্রীদের একাংশ যদিও এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন। কটাক্ষ করে তাঁদের বক্তব্য, আগে যা লেট করত, এখন তার থেকে বেশি দেরিতে চলবে। তবে পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল।

পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সূচি

১) পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন: সকাল ৭ টায় পাঁশকুড়া থেকে ছাড়বে। দিঘায় পৌঁছাবে সকাল ৯ টা ২০ মিনিটে।

২) দিঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেন: ফিরতি পথে সকাল ৯ টা ৩০ মিনিটে দিঘা থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। পাঁশকুড়ায় পৌঁছাবে সকাল ১১ টা ৫০ মিনিট।

ইস্পাত এক্সপ্রেসের যাত্রাপথ বৃদ্ধি:

১) ১২৮৭১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস: ২১ ফেব্রুয়ারি থেকে জুনাগড় রোড পর্যন্ত যাবে। রাত ১০ টা ৩৫ মিনিটে পৌঁছাবে।

২) ১২৮৭২ তিতলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ২২ ফেব্রুয়ারি থেকে জুনাগড় রোড স্টেশন থেকে ছাড়বে। রাত ২ টো ১৫ মিনিট থেকে ছাড়বে।

আসানসোল থেকে ট্রেনের জন্যও সুখবর: 

১) ১৩৫০৬/১৩৫০৫ আসানসোল-দিঘা-আসানসোল এক্সপ্রেস: ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ২৩ অগস্ট পর্যন্ত একটি সংরক্ষিত চেয়ার কার যুক্ত করা হচ্ছে।

২) ২২৩৩০/২২৩২৯ আসানসোল-হলদিয়া-আসানসোল এক্সপ্রেস: ২৩ ফেব্রুয়ারি থেকে ২২ অগস্ট পর্যন্ত একটি সংরক্ষিত চেয়ার কার যুক্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে (Indian Railways)।