শিয়ালদহ এসি লোকালে নতুন পরিষেবা, বাড়ল রুট—জেনে নিন কবে থেকে

Updated on:

Updated on:

Indian Railways find out the schedule and when it starts ac local
Follow

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ থেকে ছাড়া এসি লোকাল নিয়ে বড় খবর সামনে আসল। সূত্রের খবর, আগামী ২০ আগস্ট থেকে ৩৩৪৪৯ শিয়ালদহ বারাসাত এসি লোকাল রুট সম্প্রসারণ করল পূর্ব রেল (Indian Railways)। ২০ আগস্ট থেকে শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি এই ট্রেনটি চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটা সুবিধা জনক হবে।

শিয়ালদহ এসি লোকালে বড় বদল বাড়ল রুট (Indian Railways)

সূত্রের খবর৩৩৪৪৯ শিয়ালদা- বারাসত এসি লোকাল শিয়ালদা থেকে সকাল ১০টা বেজে ৩৩ মিনিটে ছাড়বে। আর সেটি বারাসত স্টেশনে পৌঁছবে১১টা বেজে ১৪ মিনিটে। এই ট্রেনটি বারাসত থেকে বনগাঁ যাওয়ার পথে ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর, চাঁদপাড়া স্টেশনে থামবে।

Indian Railways major changes for Sealdah AC locals; route extended

আরও পড়ুন: ফোড়ন দেওয়ার সময় তেল ছিটকে গায়ে লাগে? এই টোটকায় মিলবে রেহাই

অর্থাৎ যাত্রাপথে ট্রেনটি গুমা, সংহতি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে না। আর এই স্টেশন গুলি দাঁড়ানোর ফলে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি ৩৩৪৪২ ডাউন বারাসত-শিয়ালদা AC লোকালটি বারাসত থেকে না ছেড়ে ২০ অগাস্ট থেকে ছাড়বে বনগাঁ স্টেশন থেকে। যেটি দুপুর ১২টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছবে দুপুর ২টো ২৫ মিনিটে।

যাত্রাপথে ট্রেনটি বিভূতিভূষণ অভয়ারণ্য হল্ট, সংহতি, গুমা, হৃদয়পুর, নিউ বারাকপুর, বিশরপাড়া, দুর্গানগর স্টেশনে থামবে না। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা বৃদ্ধি পেতেই যাত্রীদের সুবিধার্থে এই রুট সম্প্রসারণ করা হয়েছে।

প্রসঙ্গত সম্প্রতি শিয়ালদা রানাঘাট এসি লোকালেও বড় পরিবর্তন করেছে পূর্ব রেল। রেলের নতুন সিদ্ধান্তে ৩১৬৩৭/৩১৬৩৮ শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা এসি লোকাল আর স্টপেজ দিচ্ছে না কাঁকিনাড়া, জগদ্দল স্টেশনে (Indian Railways)।