বাংলা হান্ট ডেস্ক: ফের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ এক বছর ভোগান্তির পর অবশেষে এই সুখবর শোনালো পূর্ব রেল। শিয়ালদা লালগোলা শাখায় পেট চালু হতে চলেছে শৌচাগর সহ মেমু প্যাসেঞ্জার ট্রেন (Indian Railways)। জানা যাচ্ছে ১৪ মে থেকে এই ট্রেনগুলো লাইনে নামছে।
রেলযাত্রীদের জন্য সুখবর, উন্নত পরিষেবা নিয়ে ফিরছে মেমু ট্রেন (Indian Railways)
যদিও ১২ মে প্রকাশিত পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি তে জানানো হয়েছিল শিয়ালদহ লালগোলা ও শিয়ালদহ রানাঘাট শাখায় মোট ৭টি প্যাসেঞ্জার ট্রেন মেমু রেক চলবে। পাশাপাশি প্রতিটি ট্রেনেই থাকছে শৌচাগারের সুবিধা। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

আরও পড়ুন: কনফার্ম টিকিট না পেলেও সফর আটকে থাকবে না, কাজে লাগান IRCTC-র ‘বিকল্প’ সুবিধা
এছাড়াও এই ট্রেনগুলি হল, ৬৩১০৫ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, ৬৩১৩৪ লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার , ৬৩১৩৩ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার, ৬৩১০৪ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার, ৬৩১৭৭ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, ৬৩১০৮ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার, ৬৩১০৭ শিয়ালদা-লালগোলা , ৬৩১০৬ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার।
তবে আপাতত ৬৩১০১ কলকাতা-লালগোলা এবং ৬৩১০২ লালগোলা-কলকাতা ‘মেমু’ প্যাসেঞ্জারের বদলে কয়েকদিন ইএমইউ রেক দিয়ে পরিষেবা চলবে বলে জানানো হয়েছে। তবে গত বছর মে মাসে রেল বোর্ড সিদ্ধান্ত নেয়, শিয়ালদা-লালগোলা শাখা থেকে ১১টি ‘মেমু’ তুলে নিয়ে ইএমইউ চালানো হবে।
সূত্রের খবর, সেই সময় শিয়ালদা লালগোলা শাখার ‘মেমু’ ট্রেনগুলি তুলে নিয়ে সেগুলি হাওড়া ডিভিশনে হাওড়া-কাটোয়া লাইনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্ব রেলের তরফে। সমস্যার সূত্রপাত তখনই। তবে ইএমইউ রেকগুলোতে কোনও শৌচাগার না থাকায় পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, ওই ট্রেনে যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়ে দেওয়ার জন্য কৃষ্ণনগর স্টেশনে একাধিক ট্রেনকে ১৯-৩২ মিনিট পর্যন্ত দাঁড় করানো হবে (Indian Railways)।













