বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ বাড়িতে আসেন। আবার বহু মানুষ নানান জায়গা ঘুরতে যান। প্রতিবছরের মতো নয় এ বছর শিয়ালদহ ডিভিশনের (Indian Railways) তরফ থেকে দোল ও হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিয়েছে। জানা যায় এই উৎসবের সময় যাতে সকল যাত্রীরা সঠিকভাবে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারেন তার জন্য অতিরিক্ত শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে নওজোড়া বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবের আবহে যাত্রীদের জন্য স্বস্তি, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন (Indian Railways)
ইতিমধ্যে চলতি বছর ফেব্রুয়ারি থেকে হোলির জন্য ১১ জোড়ার ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। এছাড়া এই উৎসবের মরশুমে শিয়ালদহ ও কলকাতা থেকে আরও ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নিন ট্রেনগুলির সময়সূচী।

আরও পড়ুন: রবিবারের টেবিলে রাজকীয় স্বাদ, বাড়িতেই তৈরি করুন দিল্লি-স্টাইল মটন স্ট্যু, রইল রেসিপি
দোল উপলক্ষে বিহার ও উত্তরপ্রদেশ রুটে অতিরিক্ত চাহিদা পূরণের জন্য বিশেষ ট্রেন চালানো হবে। ট্রেন নং ০৩১৮৩/০৩১৮৪ (শিয়ালদা–মধুবনী) প্রতি শনিবার শিয়ালদা থেকে ছাড়বে, সোমবার মধুবনী থেকে ফিরবে। এছাড়া এই ট্রেন চলবে ২৮ ফেব্রুয়ারি এবং ২, ৭ ও ৯ মার্চ।
একইভাবে ট্রেন নং ০৩১৩১/০৩১৩২ (শিয়ালদা–গোরখপুর) সোমবার ও বৃহস্পতিবার শিয়ালদা থেকে এবং বুধবার ও শনিবার গোরখপুর থেকে চলাচল করবে। কলকাতা–মধুবনী রুটে আরও দুটি জোড়া বিশেষ ট্রেন ০৩১৮৫/০৩১৮৬ শুক্রবার/রবিবার এবং ০৩১৮৭/০৩১৮৮ – মঙ্গলবার/বৃহস্পতিবার চালানো হবে।
এছাড়াও উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য ট্রেন নং ০৩১২৯/০৩১৩০ (কলকাতা–নিউ জলপাইগুড়ি) ২৮ ফেব্রুয়ারি ও ২ মার্চ চলবে। এছাড়া ট্রেন নং ০৩১০১/০৩১০২ (শিয়ালদা–মালতিপতপুর) প্রতি শুক্রবার শিয়ালদা থেকে এবং প্রতি রবিবার মালতিপতপুর থেকে ২৭ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চলাচল করবে।
তাছাড়া দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে অসম ও উত্তরাখণ্ডগামী ট্রেনও চালানো হবে। ট্রেন নং ০৫৯৩২/০৫৯৩১ (ডিব্রুগড়–কলকাতা) ২৩ ফেব্রুয়ারি, ২ মার্চ ও ৯ মার্চ (সোমবার) চলবে। ট্রেন নং ০৪৩১২/০৪৩১১ (যোগ নগরী ঋষিকেশ–কলকাতা) ২৮ ফেব্রুয়ারি ও ৪ মার্চ (বুধবার/শনিবার) চলবে। এছাড়া ট্রেন নং ০৫০৫৯/০৫০৬০ (কলকাতা–লালকুয়া) মার্চ মাসের প্রতি শনিবার কলকাতা থেকে প্রতি বৃহস্পতিবার লালকুয়া থেকে চলাচল করবে (Indian Railways)।













