বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোর আগে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ তিন থেকে ১৫ ই অক্টোবর পর্যন্ত চক্রধরপুরে কাজের কারণে একাধিক ট্রেন বাতিল থাকবে। এক নজরে দেখে নিন সেই ট্রেন গুলির বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন (Indian Railways)।
চক্রধরপুরে কাজের জের, বাতিল একাধিক ট্রেন (Indian Railways)
৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও মেমু ট্রেন বাতিল থাকবে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া–মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া–কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া–জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস, শালিমার–বাদামপাহাড় এক্সপ্রেস এবং সাঁতরাগাছি–হুজুর সাহিব নান্দেদ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন (Indian Railways)।
পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা ও দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগকারী আরও কয়েকটি ট্রেনও নির্দিষ্ট দিনে বাতিল করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। ৪ ও ১১ অক্টোবর নয়াদিল্লি–ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এবং ১২ অক্টোবর পুরী–যোগ নগরী ঋষিকেশ উৎকল এক্সপ্রেস ডাইভার্টেড রুটে চলবে।

আরও পড়ুন: ফুলকপির ডাঁটি আর ফেলবেন না! সঞ্জীব কপূর শেখালেন সুস্বাদু পদ বানানোর কৌশল
যাত্রীদের যাত্রার আগে অফিসিয়াল মাধ্যমে সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে পরিকাঠামো সংস্কারের কারণে একাধিক ট্রেন বাতিল থাকবে।
৩ থেকে ১৫ অক্টোবর বিভিন্ন দিনে দুরন্ত, ইস্পাত, নান্দেদ এক্সপ্রেস-সহ বহু ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে, কয়েকটির রুটও পরিবর্তন করা হয়েছে (Indian Railways)।













