রেলের সিদ্ধান্তে বিপাকে যাত্রীরা, ১৯ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল ও রুট বদল

Published on:

Published on:

Indian Railways multiple trains cancelled until april 19 get the details
Follow

বাংলা হান্ট ডেস্ক: কিসের ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। কারণ রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য বন্ধ থাকবে রেল ডিভিশনের বেশ কিছু ট্রেন (Indian Railways)। সূত্রের খবর আগামী ১৯ এপ্রিল থেকে বেশকিছু ট্রেন বন্ধ থাকবে। যার ফলে যাতায়াতের অসুবিধা সম্মুখীন হবেন যাত্রীরা। এছাড়াও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জেনে নিন এই ট্রেনগুলি সময়সূচি সম্পর্কে ও যাত্রাপথ সম্পর্কে বিস্তারিত তথ্য।

১৯ এপ্রিল পর্যন্ত একাধিক ট্রেন বাতিল জানুন বিস্তারিত (Indian Railways)

সূত্রের খবর ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত আদ্রা ডিভিশনে বিভিন্ন রুটের ট্রেন বন্ধ থাকবে। কারণ এই রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের কারণে রোলিং ব্লক নেওয়া হয়েছে। যার ফলে ট্রেন চলাচলে এসেছে একাধিক পরিবর্তন (Indian Railways)। জেনে নি ন কোন কোন ফ্রেন্ডগুলি বন্ধ থাকবে পাশাপাশি বেশকিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে।

Indian Railways multiple trains cancelled until april 19 get the details

আরও পড়ুন: CBSE দশমে দ্বিতীয় পর্বের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, কারা অংশ নিতে পারবে জানুন

এছাড়াও ১৭ থেকে ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা মেদিনীপুর আদ্রা মেমু প্যাসেঞ্জার। ১৯ এপ্রিল বাতিল তাকবে ৬৮৯৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

পাশাপাশি ১৭ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-অজুডিহি মেমু প্যাসেঞ্জা। ১৬ এবং ১৯ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৬১/৬৮৯৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার। ১৬ এপ্রিল বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা বরাভূম আদ্রা প্যাসেঞ্জার।

এমনকি ১৭ ও ১৯ এপ্রিল বাতিল থাকবে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ- ঝাড়দগ্রাম মেমু প্যাসেঞ্জার।সব মিলিয়ে এই সময় বাতিল থাকবে আদ্রা-আসানসোল-আদ্রা অংশে ট্রেন পরিষেবা।

আর এই কাজের কারণে সমস্যার সম্মুখীন হতে চলেছেন অনেকে। এই সময় ভোগান্তির শিকার হবেন বহু যাত্রী। কারণ এই কাজের ফলে বেশকিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে (Indian Railways)।