বাংলা হান্ট ডেস্ক: উত্তর-পূর্ব সীমান্তের ইন্টারলকিং কাজের জন্য বাতিল হচ্ছে একাধিক ট্রেন (Indian Railways)। এই ট্রেন বাতিল হওয়ার ফলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে। রেল সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসের ১৩ মে থাকে ১৭ মে পর্যন্ত এইরূটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এক নজরে দেখে নিন সেই সময়সূচি।
নন-ইন্টারলকিং কাজের কারণে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বাড়তে পারে যাত্রী ভোগান্তি (Indian Railways)
এই কাজের জন্য অপরদিকে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করুন করা হয়েছে। পাশাপাশিবেশ কয়েকটি ট্রেন দেরিতে চলার সম্ভাবনাও রয়েছে। এর ফলে অসুবিধা সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা। দেখে নিন সেই ট্রেনের টাইম টেবিল গুলো (Indian Railways)।

আরও পড়ুন: মে’ মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছুটা বাড়ল সোনার দাম! জানুন ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫৫৪২২ বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার (জেসিও ১৫.০৫.২৬), ৫৫৪২১ মালদা টাউন-বালুরঘাট প্যাসেঞ্জার (জেসিও ১৬.০৫.২৬),১৫৭১০ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬),১৫৭০৯ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬) এই ট্রেন বাতিল করা হয়েছে।
এছাড়াও, ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬) ট্রেনটি ৪.০৫ পরিবর্তে ৮.00 ঘটিকায় নির্ধারিত হবে। পাশাপাশি,১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরশা এক্সপ্রেস (জেসিও ১৬.০৫.২৬) ৩.00 টের ঘটিকার পরিবর্তে ৭.২০ ঘটিকায় রিশিডিউল হবে।৬.১৫ এর পরিবর্তে ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (জেসিও ১৭.০৫.২৬) ৭.১৫ ঘটিকায় পুনঃনির্ধারিত হবে।১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (জেসিও ১৬.০৫.২৬) ৪.৫৫ ঘটিকার পরিবর্তে ৮.00 টায় রিশিডিল হবে। ট্রেনের সময়সূচী পরিবর্তন হয়েছে।
এমনকি বেশ কিছু ট্রেনের সময়সূচি নিয়ন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে
০৭০৪৬ সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন স্পেশাল (জেসিও ১৫.০৫.২৬) যাত্রাপথে ৩ ঘন্টার জন্য নিয়ন্ত্রিত হবে।১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল (জেসিও ১৫.০৫.২৬) যাত্রাপথে ২ ঘন্টা নিয়ন্ত্রিত হবে। ১২৫০৩ এসএমভিটি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস (জেসিও ১৫.০৫.২৬) যাত্রাপথে ১ ঘন্টা নিয়ন্ত্রিত হবে (Indian Railways)।













