ফের রেলযাত্রীদের দুর্ভোগ! আদ্রা ডিভিশনে সপ্তাহব্যাপী রোলিং ব্লক, পরিষেবায় বড় প্রভাব

Published on:

Published on:

Indian Railways rolling block begins in Adra division
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সাধারণ মানুষদের হয়রানির শিকার হতে হবে। কারণ দক্ষিণ-পূর্ব রেলের ডিভিশন আবার সপ্তাহব্যাপী ট্রাফিক কাম রোলিং ব্লক নিয়েছে। এর ফলে এই সপ্তাহে একাধিক ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।

আদ্রা ডিভিশনে রোলিং ব্লক শুরু, বাড়তে পারে রেলযাত্রীদের দুর্ভোগ (Indian Railways)

আদ্রা ডিভিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৬৮০৮৯/ ৬৮০৯০ (আদ্রা -মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ২৮ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট পরিষেবা বাতিল করা হয়েছে। একেই ভাবে ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জার ২ আগস্ট পরিষেবা বাতিল হয়েছে। পাশাপাশি ৬৮০৪৬ / ৬৮০৪৫ (আসানসোল- আদ্রা) মেমু প্যাসেঞ্জার সোমবার ও ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট বাতিল করা হয়েছে।

Indian Railways rolling block begins in Adra division

আরও পড়ুন: হারানো আধার কার্ড ফিরে পাবেন মুহূর্তেই! জেনে নিন ই-আধার ডাউনলোডের সহজ নিয়ম

অন্যদিকে ৬৩৫৯৪ / ৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার  সোমবার এবং ৩০ জুলাই বাতিল থাকবে। এবং ৬৮০৫৬ (টাটা- আসানসোল ) মেমু প্যাসেঞ্জার ২৮ ও ২৯ জুলাই এবং ১ ও ২ আগস্ট বাতিল করা হয়েছে। এবং ৬৮০২৩ / ৬৮০২৪ (ঝাড়গ্রাম -পুরুলিয়া) মেমু ২৮ ও ৩০ জুলাই এবং ২ আগস্ট বাতিল করা হয়েছে।

বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেখানে ৬৮০৫৬/ ৬৮০৬০ (টাটা – আসানসোল- বরাভূম) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৩১ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা -আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল -পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ২৯ জুলাই এবং ১ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে।

ওইদিনগুলিতে আদ্রা -পুরুলিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। ১৮১১৬/ ১৮১১৫ (চক্রধরপুর -গোমো) প্যাসেঞ্জার ২৮, ৩১ জুলাই ও ২ আগস্ট মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিন দিন মহুদা -গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৫ / ৬৮০৫৬ (আসানসোল- টাটা) মেমু ৩০ জুলাই আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন বাকি অংশে পরিষেবা বাতিল থাকবে।

এছাড়া ৬৮০৬০ (আসানসোল -বরাভূম) ২৮ ও ২৯ জুলাই ও ১ এবং ২ আগস্ট আদ্রা স্টেশন পর্যন্ত আংশিক ভাবে যাত্রা শুরু করবে। ফলে ওইদিনে আসানসোল – আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৮০৫৫ ( আসানসোল -টাটা) ২৮ ও ২৯ জুলাই এবং ১ ও২ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা – টাটা অংশে পরিষেবা বাতিল থাকবে।

এছাড়াও বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি বেশ কিছু ট্রেন এক ঘন্টা দেরিতে চলবে। যার মধ্যে রয়েছে- ১৮০৩৫ (খড়গপুর -হাটিয়া) এক্সপ্রেস, যেটি ২৭,৩০ ও ৩১ জুলাই খড়গপুর থেকে নির্ধারিত সময়ের ১ ঘন্টা দেরিতে যাত্রা শুরু করবে। অন্যদিকে ১৮০৩৬ (হাটিয়া -খড়গপুর) এক্সপ্রেস ২৮ জুলাই হাটিয়া থেকে এক ঘন্টা দেরিতে ছাড়বে। পাশাপাশি ১৮৬০১ (টাটা -হাটিয়া) এক্সপ্রেস ৩০ জুলাই এবং ২ আগস্ট টাটা থেকে ১ ঘন্টা দেরিতে ছাড়বে (Indian Railways)।