ঘড়ির কাঁটা ১০ টা ছুঁলেই বদলে যায় নিয়ম, না মানলে পড়তে পারেন বিপাকে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার সফরের ক্ষেত্রে ট্রেনে এক বা দু রাত কাটাতেই হয়। তবে দীর্ঘ সফরগুলির জন্য কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে রেলের (Indian Railways) তরফে। মূলত যাত্রীদের সুবিধার্থেই এই নিয়মগুলি করা হয়েছে। দূরপাল্লার সফরে যাতে নিশ্চিন্তে আরামে সফর করতে পারেন যাত্রীরা সেই কারণেই চালু করা হয়েছে এই নিয়মগুলি।

রাতের দূরপাল্লার সফরে রেলের (Indian Railways) নিয়ম

রেলের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা সকল যাত্রীকেই মেনে চলতে হয়। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কিছু নিয়ম রয়েছে রেলের যা দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই সময়টাতে যাতে কোনও যাত্রীর সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। এই সময়ে জোরে মোবাইলে গান চালানো, জোরে কথা বলা, সমবেতভাবে জোরে আড্ডা-গল্প করা থেকে বিরত থাকতে হবে। কামরার মূল আলোও এই সময় জ্বালিয়ে রাখা উচিত নয়। কোনও প্রয়োজনে রিডিং লাইট জ্বালানো উচিত।

Indian Railways rule after 10 pm

বার্থের ক্ষেত্রে কী নিয়ম: মিডল বার্থের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। ভারতীয় রেলের নিয়মানুযায়ী রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ব্যবহার করা যাবে মিডল বার্থ। এই সময়ের মধ্যে যদি অন্য কোনও যাত্রী মিডল বার্থ ব্যবহারে বাধা দেন, তবে অভিযোগও করা যাবে টিটিইর কাছে। নিয়মে আরও বলা হয়েছে, মিডল বা আপার বার্থের (Indian Railways) যাত্রীরা রাত দশটার পরে নীচের বার্থে আর বসতে পারবে না। একই ভাবে রাত ১০ টার পর লোয়ার বার্থের যাত্রী যদি ঘুমোতে চান, সেখানে জোর করে অন্য যাত্রীকে বসিয়ে রাখা যাবে না।

আরও পড়ুন : সরকারের কাছে যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও বকেয়া DA মেটাচ্ছে না! মামলার মাঝেই বিস্ফোরক সরকারি কর্মীরা

টিকিট পরীক্ষকদের জন্য নিয়ম: টিকিট পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে ঘুমন্ত যাত্রীকে বিরক্ত করা যাবে না। তবে কেউ যদি রাত ১০ টার পর ট্রেনে ওঠেন তবে তার টিকিট পরীক্ষা করা যাবে। ওই সময় কামরায় হকারদের জোরে হাঁকডাক করাও নিষিদ্ধ। আগে থেকেই বুক করা ই ক্যাটারিংয়ের খাবার আসনে পৌঁছে দেওয়া যেতে পারে।

আরও পড়ুন : শেফ স্টাইল রান্না এবার বাড়ির হেঁশেলে, সঞ্জীব কাপুরের রেসিপি দেখে বানান এই চিকেন কারি

কোনও যাত্রী এই নিয়ম না মানলে টিটিই, আরপিএফ কর্মী, কোচ অ্যাটেনডেন্টকে জানাতে পারেন। দরকারে অভিযোগ জানানো যায় RailMadad এও।