শেফ স্টাইল রান্না এবার বাড়ির হেঁশেলে, সঞ্জীব কাপুরের রেসিপি দেখে বানান এই চিকেন কারি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মুরগির মাংস খেতে ভালো লাগলেও একঘেয়ে ঝোল বা কষা মোটেই ভালো লাগে না। মাঝে মাঝে দরকার হয় স্বাদ বদলানোর। তখনই খোঁজ পড়ে ভিন্ন ভিন্ন রেসিপির (Recipe)। তবে বেশি না খেটে কম সময়ে সুস্বাদু কিছু বানাতে চাইলে ফলো করতে পারেন শেফ সঞ্জীব কাপুরের রেসিপি রেলওয়ে চিকেন কারি।

রেলওয়ে চিকেন কারির সহজ রেসিপি (Recipe)

লাল লাল ঝোল হবে কিন্তু বেশ মশলাদার। স্বাদে গন্ধেই খাওয়া হয়ে যাবে অর্ধেক ভাত। শেফের রেসিপি মেনে কীভাবে বানাবেন রেলওয়ে চিকেন কারি? দেখে নিন রেসিপি-

Chef style railway chicken curry recipe

রেলওয়ে চিকেন কারির উপকরণ:

মুরগির মাংস- ৭৫০ গ্রাম

আদা রসুন বাটা- দেড় টেবিল চামচ

টক দই- আধ কাপ

লঙ্কা গুঁড়ো- দেড় টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

জিরে- দেড় টেবিল চামচ

মৌরি- ২ টেবিল চামচ

দারচিনি- ১ ইঞ্চি

গোলমরিচ- ৫-৬ টি

ছোট এলাচ- ৫-৬ টি

লবঙ্গ- ৮-১০ টি

রসুনের কোয়া- ৫-৬ টি

টমেটো বাটা- দেড় কাপ

ডুমো করে কাটা আলু- ৩ টি

জায়ফল গুঁড়ো- ১/৪ চা চামচ

লাল লঙ্কা- ২-৩ টি

ধনেগুঁড়ো- ২ টেবিল চামচ

আরও পড়ুন : পোস্ত বাটা দিয়ে রাঁধুন মাটন কষা, ভিন্ন স্বাদের রেসিপি জেনে রাখুন

রেলওয়ে চিকেন কারির প্রণালী: প্রথমে মুরগির মাংসে টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে গোলমরিচ, জিরে, মৌরি, শুকনো লঙ্কা (Recipe) সহ সমস্ত গরম মশলা হালকা নাড়াচাড়া করে আদা, রসুন দিয়ে বেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।

আরও পড়ুন : পুজোর ছুটিতে দিঘা স্পেশ্যাল ট্রেন, কবে কোন সময়ে ছাড়বে, জেনে নিন টাইমটেবিল

স্বাদমতো নুন দিয়ে বেটে রাখা মশলা যোগ করুন। এবার গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষান। সঙ্গে দিন টমেটো পিউরি। তেল ছাড়তে শুরু করলে মশলা মাখানো আলু আর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। মাংস থেকে জল ছেড়ে সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।