বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) লোকাল ট্রেনের পাশাপাশি রয়েছে দূরপাল্লার ট্রেন। লম্বা দূরত্বের পথ পাড়ি দিতে দূরপাল্লার ট্রেনই ভরসা অনেকের। নির্দিষ্ট স্টেশন থেকেই ছাড়ে দূরপাল্লার ট্রেন। তবে ফ্লাইট ধরার ক্ষেত্রে বিমানবন্দরে যেমন অন্তত ২ ঘন্টা আগে পৌঁছানো নিয়ম, তেমনটা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নয়।
ট্রেন (Indian Railways) মিস হলে কী করণীয়?
রেলের নিয়ম অনুযায়ী, দূরপাল্লার ট্রেন ধরার জন্য ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হয়। তা সত্ত্বেও এমন অনেকেই আছেন যাদের শেষ মুহূর্তে ট্রেন মিস হয়ে গিয়েছে। সময়মতো পৌঁছাতে না পারলে মিস হয়ে যায় ট্রেন। সেক্ষেত্রে কি মিস হয়ে যাওয়া ট্রেনের টিকিট দিয়ে অন্য ট্রেনে ওঠা যায়?

কী বলছে রেলের নিয়ম: রেলের নিয়মানুযায়ী, রিজার্ভ টিকিট থাকলে এবং ট্রেন মিস করলে ওই ট্রেনের টিকিট দিয়ে অন্য কোনও ট্রেনে ওঠা যাবে না। অন্য ট্রেনে উঠলে বিনা টিকিটের যাত্রী বলেই মানা হবে এবং জরিমানা থেকে বড় শাস্তিও হতে পারে। এমনকি টিটিই নামিয়েও দিতে পারে ট্রেন (Indian Railways) থেকে।
আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের বড় অ্যাকশন কমিশনের! কালীঘাট সহ আরও দুই থানার ওসি বদল
কোন ক্ষেত্রে ছাড় রয়েছে: যদিও রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে ছাড় পাওয়া না গেলেও জেনারেল টিকিটের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে। আসলে জেনারেল টিকিট কয়েক ঘন্টার জন্য বৈধ থাকে। এই টিকিটে অন্য ট্রেনের জেনারেল কামরায় সফর করা যায়। আবার কিছু কিছু এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের টিকিট দিয়ে একই শ্রেণির অন্য ট্রেনে ভ্রমণ করা যায়। তবে সেক্ষেত্রে যাত্রার রুট বদল করা যাবে না।
আরও পড়ুন: ভোটে রাজ্যের কর্মী নয়, ১৬ হাজার কেন্দ্রীয় কর্মী! কেন এই বড় সিদ্ধান্ত কমিশনের?
প্রসঙ্গত, কেউ যদি ট্রেন মিস করেন তবে টিকিট কাউন্টারে গিয়ে টিডিআর এর জন্য আবেদন করা যায়। ৭২ ঘন্টার মধ্যেই ফেরত পাওয়া যাবে টাকা।













