বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে উৎসবের মরশুম চলে আসল। এই উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রীদের সামাল দিতে স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। দুর্গা পুজো, কালীপুজো, দীপাবলি ও ছট উপলক্ষে এই বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা। এমনটাই দাবি দক্ষিন-পূর্ব রেলের কর্তাদের।
পুজোয় বাড়তি ট্রেন ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways)
সূত্রের খবর উৎসবের মৌসুমে অতিরিক্ত ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব ভারতীয় রেল (Indian Railways)। এর মধ্যে এই সময়কালে বাড়তি ৩৪৪ টি ট্রিপ চালাতে সফল হবে দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন রূপে চলার ট্রেনের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট ট্রেন গুলি যাত্রী বহন ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলে তরফে উৎসবের মরশুমে যে স্পেশাল ট্রেন গুলি চালানো হবে সেই বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন গুলি চালানো হবে।

আরও পড়ুন: জালে উঠছে ইলিশ, পুজোর আগে খুশির হাওয়া! মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি
সেগুলি হল বিশাখাপত্তনম-শালিমার, শালিমার-খুর্দা রোড, সাঁতরাগাছি-আজমের, সাঁতরাগাছি-নাহারলাগুন, পুরী-সাঁতরাগাছি, তিরুবন্তপুরম-সাঁতরাগাছি, দীঘা-সাঁতরাগাছি, মালদহ টাউন-দীঘা, রাঁচি-আজমের, আনন্দবিহার-রাঁচি, রাঁচি-আলিপুরদুয়ার, হাতিয়া-এসএমভিটি বেঙ্গালুরু, হাতিয়া-এলটিটি মুম্বই, লখনউ-আদিত্যপুর, রাঁচি-শালিমার।
প্রসঙ্গত, এই স্পেশাল ট্রেনগুলির টিকিট ইতিমধ্যেই ছাড়া হয়েছে। যাত্রার দিনক্ষণ ঠিক করে দ্রুত টিকিট বুকিং করার আবেদন জানানো হয়েছে রেলের তরফে। তবে সাধারণ ট্রেনের তুলনায় এই স্পেশাল ট্রেনের টিকিটের দাম কিছুটা বেশি হয় (Indian Railways)।











