বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে রথযাত্রা। এই উৎসব উপলক্ষে পুরী অনেক দর্শনার্থী যাবে জগন্নাথের জন্য। আর এই উৎসব উপলক্ষে পুরীর জগন্নাথ দেবের দর্শন এর জন্য ভক্ত ও পর্যটকদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সুখবর দিল পূর্ব রেল (Indian Railways)। জেনে নিন সেই ট্রেনগুলির সময়সূচী।
রথ উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ ট্রেন (Indian Railways)
জানা যায়, রথযাত্রা উপলক্ষে ০৩১০১ কলকাতা – খুরদা রোড স্পেশাল ট্রেনটি ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে। ০৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই বেলা ৩ টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরের দিন রাত ২টোয় কলকাতায় পৌঁছবে (Indian Railways)।

আরও পড়ুন: দার্জিলিং তো অনেক হল! এবার উত্তরবঙ্গের এই ৫ পাহাড়ি গ্রামে কাটান নিরিবিলি ছুটি
এই ট্রেনটি উভয় দিকে যাওয়ার পথে আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। পাশাপাশি ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা থাকবে।০৩৪০৩ মালদা টাউন–পুরী স্পেশাল ট্রেনটি ১৪ এবং ২২ জুলাই বেলা ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ৫টায় পুরী পৌঁছবে।
অপরদিকে ০৩৪০৪ পুরী–মালদা টাউন স্পেশাল ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই সন্ধে ৬টায় পুরী থেকে ছেড়ে যাবে। যা পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে। এছাড়াও ০৮৫৬৫/০৮৫৬৬ নম্বর শালিমার-পুরী-শালিমার রথযাত্রা স্পেশাল ট্রেনটি ২০২৬ সালের ১৫ এবং ২৩ জুলাই সন্ধে ৬টায় শালিমার থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন সকাল ৬টায় পুরী পৌঁছবে। যা ফিরতি পথে, ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই রাত সাড়ে ১২টায় পুরী থেকে ছেড়ে দুপুর দেড়টায় শালিমার পৌঁছবে। ট্রেনটি সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্টা, রূপসা, বালেশ্বর এবং সোরো স্টেশনে থামবে।
এই ট্রেনটি যাত্রাপথে নিউ ফারাক্কা, পাকুর, রামপুরহাট, সাইনথিয়া, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে। এই ট্রেনটিতে থাকছে সেকেন্ড ক্লাস, স্লিপার প্লাস ও এসি কোচিং সুবন্দোবস্ত ব্যবস্থা। (Indian Railways)।













