পুরুলিয়াবাসীর জন্য সুখবর! তেজস রাজধানী এক্সপ্রেসের নতুন স্টপেজ, জানুন দিন ও নির্দিষ্ট সময়

Published on:

Published on:

Indian Railways Tejas Rajdhani will stop in Purulia know the date and time
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুরুলিয়াবাসীদের জন্য সুখবর! কারণ, দীর্ঘদিনের দাঁড়িয়ে এবার পূরণ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। এছাড়া দোল উৎসব এর আগে খুশির হাওয়া এবার জঙ্গলমহলে। কারণ পুরুলিয়া থেকে দিল্লি যাওয়ার ট্রেন এখনো হয়ে গেল আরও সহজ।

পুরুলিয়ায় থামবে তেজস রাজধানী, জানুন দিন ও সময় (Indian Railways)

সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি থেকে পুরুলিয়া স্টেশনের স্টপ দেওয়া শুরু করল ২০৮১৭ ভুবনেশ্বর নিউ দিল্লির তেজস রাজধানী এক্সপ্রেস। বহুদিন ধরেই পুরুলিয়াবাসীদের কাছে এই টোয়েন্টি স্টপেজ এর দাবি ছিল। সম্প্রতি রেল মন্ত্র সেই দাবি পূরণ করল। এর ফলে খুশি হয়েছে জঙ্গলবাসীর বাসিন্দারা (Indian Railways)।

Indian Railways Tejas Rajdhani will stop in Purulia know the date and time

আরও পড়ুন: উৎসবের আগে বড় সিদ্ধান্ত ভারতীয় রেল-এর, হোলির জন্য চালু একাধিক স্পেশাল ট্রেন

জানা যায়, এবার থেকে সপ্তাহে একদিন। অর্থাৎ প্রতি শনিবার পুরুলিয়া স্টেশনের স্টপেজ দেবে ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি। ২০৮১৭ ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি প্রতি শনিবার পুরুলিয়া স্টেশনে পৌঁছাবে বিকেল ৫:১৩ মিনিটে। পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫:১৫ মিনিটে।

নিউ দিল্লি পৌছাবে সকাল ৯: ৫৫ মিনিটে। দ্রুতগতির এই ট্রেনে দিল্লির সঙ্গে জঙ্গলমহলে যোগাযোগ আরও সহজ হয়ে উঠল। আর এ বিষয়ে এক রেল যাত্রী জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, এটা পুরুলিয়ার জন্য খুবই আনন্দের খবর। এই ট্রেন চালু হওয়ায় খুবই উপকার হয়েছে তাদের। আগে আনারা থেকে এই ট্রেনে চাপতে হতো।

বর্তমানে পুরুলিয়া থেকেই রাজধানীতে ওঠা যাচ্ছে। যাত্রীরাও যাতে এই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ও মেনটেন করে সেই কথাও বলেন তিনি। যদিও এই ট্রেনটি পুরুলিয়া জংশনের উপর দিয়ে গেলেও পুরুলিয়া স্টেশনে স্টপেজ দিত না। ‌এতোদিন থ্রু-ট্রেন হিসেবেই পাস করত এই রাজধানী এক্সপ্রেসটি। তবে সম্প্রতি রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রেনটি পুরুলিয়া জংশনে স্টপেজ দিচ্ছে (Indian Railways)।