উৎসবের আগে বড় সিদ্ধান্ত ভারতীয় রেল-এর, হোলির জন্য চালু একাধিক স্পেশাল ট্রেন

Published on:

Published on:

Indian Railways 26 special trains run on Delhi-Kolkata route for Dol
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই সময় আপনি যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ দোল উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। উৎসবের মরশুমে এই বাড়তি ভিড় সামলাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ট্রেনের সময়সূচি  প্রকাশ করেছে রেলের তরফ থেকে।

টিকিটের দুশ্চিন্তা কাটাতে হোলি স্পেশাল ঘোষণা ভারতীয় রেল-এর (Indian Railways)

বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৭৫১২ চারলাপল্লি–শালিমার হোলি স্পেশাল ২৬ ফেব্রুয়ারি, ১ মার্চ ও ৫ মার্চ চারলাপল্লি থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ১১টা ২০ মিনিটে শালিমারে পৌঁছবে। এমনকি ফিরতি পথে ০৭৫১৩ শালিমার–চারলাপল্লি স্পেশাল ২৭ ফেব্রুয়ারি, ২ মার্চ ও ৬ মার্চ দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন রাত ৯টা ৫০ মিনিটে পৌঁছবে (Indian Railways)।

Indian Railways announces Holi special to ease ticket worries

আরও পড়ুন: কড়াইয়ে তেল নয়, জলের ছোঁয়ায় খাস্তা! ট্রাই করেছেন পানিওয়ালে পরোটা?

পাশাপাশি ০৮৫০৮ বিশাখাপত্তনম–শালিমার স্পেশাল ৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রতি বুধবার চলবে। ট্রেনটি সকাল ১১টা ২০ মিনিটে বিশাখাপত্তনম থেকে ছেড়ে পরের দিন ভোর ৩টায় শালিমারে পৌঁছবে। বিপরীতে ০৮৫০৭ শালিমার–বিশাখাপত্তনম স্পেশাল ৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার ভোর ৫টায় রওনা দিয়ে পরের দিন রাত ৮টা ৫০ মিনিটে পৌঁছবে।

খড়গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সাঁতরাগাছি, খড়গপুর ও বালেশ্বর স্টেশনে ট্রেনগুলির নির্ধারিত স্টপেজ থাকবে। ফলে দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ এই রুটে যাতায়াতকারী যাত্রীরা সরাসরি সুবিধা পাবেন।

এই উৎসবের সময় অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে এই হোলি স্পেশাল ট্রেনগুলি যাত্রীদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।