বাংলা হান্ট ডেস্ক: পরোঠা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম পাবেন। তবে পরোটা ফুলে পড়ে ডুবো তেলে ভাজা হয়। কিন্তু সেগুলো শরীরের পক্ষে ভালো নয়। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের পরোটা, যেটি আপনি জল দিয়ে ভাজবেন। কিভাবে করবেন এটি? তার পদ্ধতি জেনে নিন (Cooking Tips)।
কম ক্যালোরি, ফুল অন টেস্ট! তেল ছাড়া জলেই ভাজা পরোটার (Cooking Tips)
প্রথমে এই পরোটা করার জন্য তেল একেবারেই ব্যবহার করবেন না। এই পরোটা টি তৈরি করা এমনিতে খুব সহজ। সাধারণত যেরকম পরোটার জন্য আটা মেখে লুচি করে রাখা হয়, সেরকম ভাবি আটা মেখে লেচি করে রাখবেন (Cooking Tips)।

আরও পড়ুন: ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা! কসবায় তরুণীকে গাড়িতে তুলে গিয়ে…গ্রেফতার ৩
এরপর ভাজার সময় একটা লোহার চাটু ব্যবহার করবেন। এরপর চাটু টা ভালো করে গরম করে নিয়ে। তার মধ্যে বেলে রাখা পরোটা গুলো দিয়ে একদিকে সামান্য জল দিয়ে দেবেন। এরপর জল মাখানোর দিকটা সরাসরি গরম চাটুর উপরে। তবে মনে রাখবেন পরোটা তৈরি করার সময় কম আঁচ করলে চলবে না।
এবার পরোটার দিকে জল দিয়ে সেটা চাটুর থেকে আলগা হয়ে এলে অন্যদিকে একইভাবে ব্রাশ দিয়ে জল দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর দু পেট ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন।
এইভাবেই আপনি স্বাস্থ্যকর পরোটা বানাতে পারবেন। আর দেখে বোঝার উপায় নেই এই পরোটা এক ফোঁটা তেল লাগেনি। পাশাপাশি একটি খেতেও সুস্বাদু হয় (Cooking Tips)।












