বাংলা হান্ট ডেস্ক: শহরের পথে নারী সুরক্ষা নিয়ে ফের আরও একবার প্রশ্ন উঠল। কারণ শুক্রবার রাতে কসবা (Kasba) এলাকায় গাড়িতে তুলে এক তরুণীকে শ্রীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিন জনকে কালিকাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো দুজন অধরা রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে ইতিমধ্যে পুলিশ।
কসবায় তরুণী নিগ্রহ কাণ্ডে তৎপর পুলিশ, ৩ অভিযুক্ত ধৃত (Kasba)
পুলিশে তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে কসবার (Kasba)জাহাজবাড়ি এলাকায়। ওই তরুণী বাড়ি ফিরছিলেন। তখনই জাহাজবাড়ির কাছে গাড়ি দাঁড় করিয়ে অন্যতম ফেরার আরিয়ান সিং ও ধৃত আকাশ-সহ অন্যরা তাঁকে পৌঁছে দেওয়ার কথা বলেন।

আরও পড়ুন: রিচার্জে বড় ধামাকা! ৫৬ দিন কলিং-ইন্টারনেট চালু, Jio-র প্ল্যানে মিলছে 2GB ডেটা ও OTT এর সুবিধা
রাত হয়ে যাওয়ায় তরুণীও গাড়ি খুঁজছিলেন। কালো রঙের গাড়িতে ওঠেন তরুণী। উঠে দেখেন, আরিয়ান, আকাশ ছাড়াও আরও তিন যুবক রয়েছেন। বাড়িতে পৌঁছনোর নাম করে ইএম বাইপাসে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় তরুণীকে।তখন তিনি নামতে চাইলে বাধা দেওয়া হয়। গাড়িতে আটকে রেখে চলে নিগ্রহ। এমনকি কেড়ে নেওয়া হয় মোবাইল।
এই ঘটনার পর নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, একাধিক রাস্তা ঘুরিয়ে নির্যাতন চালানোর পরে তাঁকে আনন্দপুর এলাকায় উচ্ছেপোতার কাছে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় ফোন। নির্যাতিতা তাঁর এক পরিচিতকে ফোন করে বিষয়টি জানান।এরপর অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়ি যান। পাশাপাশি শনিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, অপহরণ এবং শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা আরিয়ানদের বাড়ি ভাঙচুর করেন। তবে এই ঘটনায় তিনজনকে গ্ৰেফতার করা হয়েছে। কিন্তু বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ (Kasba)।












