রিচার্জে বড় ধামাকা! ৫৬ দিন কলিং-ইন্টারনেট চালু, Jio-র প্ল্যানে মিলছে 2GB ডেটা ও OTT এর সুবিধা

Published on:

Published on:

Jio 56-day cheap plan with data, 5G, OTT all together
Follow

বাংলা হান্ট ডেস্ক: জিও 5G (Jio) নেটওয়ার্ক দেশের প্রায় সমস্ত সার্কেলেই পাওয়া যাবে। ২০২৪ সালে জিও ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র এমন রিচার্জ প্ল্যান হবে যা 2GB ডেটা বা তার বেশি ডেটার অফার করে। একই সঙ্গে পাওয়া যাবে 5G পরিষেবা। এছাড়াও জিও বর্তমানে সস্তার 5G প্ল্যান নিয়ে এসেছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত।

ডেটা, 5G, OTT সব একসঙ্গে Jio-র ৫৬ দিনের সস্তা প্ল্যান জানেন? (Jio)

ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Jio)। এবার রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি সস্তার 5G রিচার্জের প্ল্যান অফার করেছে। যেখানে অল্প টাকায় আপনি অফুরন্ত ডেটা পাবেন। পাশাপাশি এই প্ল্যানটি এমন ভাবে গ্রাহকদের জন্য করা হয়েছে যাতে তারা সস্তায় এই প্ল্যানটা পছন্দ করতে পারেন। জেনে নিন এই নতুন রিচার্জ সম্পর্কে বিস্তারিত।

Jio 56-day cheap plan with data, 5G, OTT all together

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সোনায় বড় ধস! কলকাতায় আজ কত কমল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

রিচার্জে AI টুলস এর অভিজ্ঞতা পেতে চান তবে রিলায়েন্স জিও এর ৫৬ দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যান আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এতে কোম্পানি আপনাকে প্রতিদিন 2GB ডেটা হাই স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যবে।

এছাড়া কোম্পানি কিছু প্রিমিয়াম OTT প্ল্যাটফর্মে এবং AI এর ফ্রি সাবস্ক্রিপশনও দিচ্ছে। এই নতুন জিও 629 টাকার প্ল্যানের সাথে গ্রাহকদের ৫৬ দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এই প্ল্যান প্রায় ২ মাসের মেয়াদ সহ আসে, যা কম দামে একটি ভাল বিকল্প হতে পারে।

পাশাপাশি গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ SMS বিনামূল্যে এবং প্রতিদিন ২ জিবি ডেটা সুবিধা পেতে পারেন।এমনকি ডেটা লিমিট শেষ হওয়ার পর, স্পিড কমে যাবে তবে ইন্টারনেট বন্ধ হবে না।

জিও 5জি গ্রাহকরাও আনলিমিটেড 5জি ডেটার সুবিধা পাবেন। যার মানে হল 5জি গ্রাহকরা যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই জিও প্ল্যানে বিনামূল্যে JioHotstar অ্যাক্সেস, JioTV সাবস্ক্রিপশন এবং একটি Google Gemini Pro (AI) সাবস্ক্রিপশনও রয়েছে। আপনি যদি স্ট্রিমিং করতে পছন্দ করেন বা AI-ভিত্তিক টুল ব্যবহার করতে চান, তাহলে এই অতিরিক্ত সুবিধাগুলি আপনি পাবেন (Jio)।