সপ্তাহের শুরুতেই সোনায় বড় ধস! কলকাতায় আজ কত কমল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

Published on:

Published on:

Gold Price have fallen since the beginning of the week
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতে ফের স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তদের জন্য। কারণ, আবারো কমেছে সোনার দাম। বিয়ের মরশুমে হলুদ ধাতুর দর কমায় যথারীতি খুশি হয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে একবার দেখে নিন আজকে কলকাতার লেটেস্ট রেট (Gold Price)।

মঙ্গলবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price have fallen since the beginning of the week

আরও পড়ুন: দুপুরের পাত জমাতে চাইলে ট্রাই করুন মৌরি কাতলা!ঝালও আছে, ঝোলও আছে, রেসিপি রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৭৮৫ টাকা (-১৩০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭৮৫০ টাকা (-১৩০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৫০ টাকা (-১৪০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৫০০টাকা (-১৪০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৪৭৫ টাকা (-১৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৪৭৫০ টাকা (-১৩৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৪৯০ (-৫৮৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৪৯০০ (-৫৮৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৪৮০টাকা (-৫৮৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৪৮০০টাকা (-৫৮৫০)।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।