বাংলা হান্ট ডেস্ক: পাবদা বা পার্শে নয়, বরং রুই কাতলার মত মাছ বাড়িতে সকলেরই প্রায়শই হয়ে থাকে। এবার প্রতিদিন এক ধরনের মাছের ঝোল খেতে কারোরই ভালো লাগেনা। স্বাদ বদল করতে চাইলে আপনি বানিয়ে ফেলতে পারবেন মৌরি কাতলা। যা বানাতে খুব অল্প সময় লাগে। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মৌরি কাতলা (Recipe)
আপনি যদি ভিন্ন ধরনের মাছের ঝোল খেতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত এই পদটি। দেখে নিন কিভাবে বানাবেন মৌরি কাতলা (Recipe)।

আরও পড়ুন: বাংলার টপার কুন্তল! কিন্তু জাতীয় সেরা ১২-তে কেন নেই রাজ্যের কেউ? ফল ঘিরে উঠছে বড় প্রশ্ন
উপকরণ:
কাতলা মাছ: ৪-৫ টুকরো
মৌরি: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি/বাটা: ২টো মাঝারি
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
টক দই: ২-৩ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ২-৩টি (চেরা)
গোটা গরম মশলা ও তেজপাতা
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
নুন ও চিনি
সর্ষের তেল
প্রণালী: প্রথমে সর্ষের তেল গরম করে নুন-হলুদ মাখানো কাতলা মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর ঐ তেলে তেজপাতা, আস্ত গরম মশলা এবং ১ চামচ আস্ত মৌরি ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা/কুচি দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো টক দই ও মৌরি বাটা দিয়ে দিন। এবার মশলা কষানো হলে পরিমাণমতো গরম জল ও চেরা কাঁচা লঙ্কা দিন। ঝোল ফুটলে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। সবশেষে নামানোর আগে সামান্য কাঁচা মৌরি বাটা বা ভাজা মৌরি গুঁড়ো ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।












