বাংলাহান্ট ডেস্ক : দেশের একাধিক রুটে বাড়তে চলেছে ট্রেনের (Indian Railways) সংখ্যা। হাওড়া-দিল্লি, হাওড়া-চেন্নাই এবং হাওড়া-মুম্বই রুটে বাড়ছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের সংখ্যা। জানা গিয়েছে, দেশের ৭ টি হাই ডেনসিটি রেল রুটে রেল লাইনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বাড়বে রুটগুলিতে।
দেশের সাতটি ব্যস্ত রুটে বাড়ছে ট্রেন (Indian Railways) সংখ্যা
দেশের সাতটি হাই ডেনসিটি রুটের মধ্যে অন্যতম তিনটি হল হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই এবং হাওড়া-চেন্নাই। এছাড়াও রয়েছে চেন্নাই-মুম্বই, দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-গুয়াহাটি। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল লাইন বৃদ্ধির বিষয় ঘোষণা করেছেন।

শুরু হয়েছে কাজ: রেল সূত্রে খবর, মোট ১১ হাজার কিমি অংশ জুড়ে রয়েছে হাই ডেনসিটি রুট। ইতিমধ্যেই বেশ কিছু অংশে কাজ শুরু হয়ে গিয়েছে। নয়তো অনুমোদন হওয়ার অপেক্ষায় রয়েছে। বাকি অংশগুলিতে দ্রুত ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : ‘দেশটা কোনও ধর্মশালা নয়’, অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার রোডম্যাপ তৈরি অমিত শাহের
বাড়বে ট্রেনের সংখ্যা: রেলের পরিভাষায় ক্যাপাসিটি বৃদ্ধি করার অর্থ হল সংশ্লিষ্ট রুটগুলিতে বাড়বে রেল লাইনের (Indian Railways) সংখ্যা। দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে।তবে কি সংশ্লিষ্ট রুটগুলিতে কনফার্ম টিকিট পাওয়া যাবে নিশ্চিত ভাবে? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন : ৫০,০০০ টাকা জরিমানা থেকে ৭ বছরের জেল! LPG গ্যাস সিলিন্ডার নিয়ে এই ভুল করছেন না তো?
দেশের অন্যতম জনপ্রিয় গণপরিবহণ ব্যবস্থা ভারতীয় রেল। সিকিম বাদে দেশের প্রায় সর্বত্রই রয়েছে রেলপথ। বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে ভারতীয় রেল অন্যতম পছন্দের মাধ্যম যাত্রীদের। দিন দিন আরও বিস্তৃত হচ্ছে রেলের নেটওয়ার্ক। নতুন নতুন রুটে চালু হচ্ছে ট্রেন পরিষেবা। এই তালিকায় জুড়ছে এবার দেশের সাতটি হাই ডেনসিটি রেল রুট।













