অনেকেই জানেন না! ট্রেনের টিকিট কাটলেই পাওয়া যায় এই ৬ সুবিধা

Published on:

Published on:

Indian Railways train passengers: 6 special benefits available with the ticket
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। তাছাড়া আজকালকার দিনে মানুষ কোথাও যাওয়ার জন্য বেশিরভাগ সময় টিকেট বুকিং করে রাখতে পছন্দ করেন। কারণ এতে নিজের পছন্দের মতন বার্থে বসতে পারায় পাশাপাশি গন্তব্যে যাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যখন আপনি একটা কনফার্ম টিকিট কাটেন, সেখানে আপনি শুধুমাত্র একটি আসন পান তা নন। এর সঙ্গে আপনি বিনামূল্যে আরো বেশ অনেক কিছুরই সুবিধা পেয়ে থাকেন। আর এই সুবিধার বিষয়ে নব্বই শতাংশ মানুষই জানেন না। আজকে প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য।

রেলযাত্রীদের জন্য জরুরি তথ্য, টিকিটে মেলে ৬ বিশেষ সুযোগ (Indian Railways)

১) যাত্রা পথে কখনো যদি স্বাস্থ্যের অবনতি হয় তাহলে আপনি বা আপনার সহযাত্রী জরুরি স্বাস্থ্যগত সমস্যায় পড়লে টিটিকে জানাতে পারেন। রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিটি প্রধান স্টেশনের ডাক্তার এবং মেডিকেল টিম নিয়ে প্রস্তুত থাকে। ডাক্তাররা পরবর্তী স্টেশনে এসে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেবে (Indian Railways)।

Indian Railways train passengers: 6 special benefits available with the ticket

আরও পড়ুন: ফ্রি ল্যাপটপের মেসেজ পেয়েছেন? পড়ুয়াদের জন্য কী বলছে সরকার, জানেন

২) আপনি কি জানেন যে এই সামান্য বিমার বিনিময়ে, কোনও দুর্ঘটনার ক্ষেত্রে রেলওয়ে যাত্রী বা তার পরিবারকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করে। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য এই সুবিধাটি অপরিহার্য।

৩) আপনার ট্রেন রাত ১২টায় এবং আপনি স্টেশনে পৌঁছলেন সন্ধ্যা ৭টায়, অথবা আপনার পরের ট্রেনটি কয়েক ঘণ্টা দেরিতে ছাড়বে। এমন পরিস্থিতিতে স্টেশনের বাইরে দামি হোটেল বুক করার কোনো প্রয়োজন নেই।

৪) কনফার্ম টিকিটটি আপনাকে রেলস্টেশনের ভেতরের ওয়েটিং রুম বিনামূল্যে ব্যবহারের অধিকার দেয়। আপনার যদি এসি টিকিট থাকে, তবে আপনি এসি ওয়েটিং রুমে গিয়ে সোফায় আরামে বসতে এবং শৌচাগার ব্যবহার করতে পারবেন।

৫) আপনি স্লিপার ক্লাসে ৪০ কেজি, এসি টু-টায়ারে ৫০ কেজি এবং ফার্স্ট এসিতে ৭০ কেজি পর্যন্ত মালপত্র কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই বহন করতে পারবেন। আপনার মালপত্র নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে।

৬)আজকাল কার না ইন্টারনেট প্রয়োজন হয়। এই কথা মাথায় রেখে, ভারতীয় রেল অনেক প্রধান স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দিয়ে থাকে। এর মাধ্যমে আপনি ট্রেনের অবস্থা জানতে। টিকিটের তথ্য দেখতে, জরুরি ফোন করতে বা অনলাইনে কাজ করতে পারেন (Indian Railways)।