ডিজেলের বদলে LNG-তে ট্রেন, রেলের খরচে কতটা বদল? জানুন

Published on:

Published on:

Indian Railways trains running on LNG instead of diese
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) জ্বালানি ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হল গুজরাতে। রবিবার সবরমতি স্টেশন থেকে দেশের প্রথম LNG -চালিত ডুয়াল-ফুয়েল ট্রেনের যাত্রা শুরু করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। একই অনুষ্ঠানে সবরমতিতে ১,৫৪২ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সূচনা করা হয়। আজকের প্রতিবেদনে রইল নতুন উদ্যোগে রেলের খরচ ও জ্বালানি ব্যবহারে কতটা বদল আসছে সেই বিষয়ে তথ্য।

ডিজেল নয়, LNG-তে ট্রেন! রেলের খরচ কতটা কমবে? (Indian Railways)

এই নতুন ট্রেনের মূল আকর্ষণ তার ডুয়াল-ফুয়েল প্রযুক্তি। অর্থাৎ একই ইঞ্জিনে প্রয়োজন অনুযায়ী LNG (First LNG Train) এবং ডিজেল—দুই ধরনের জ্বালানি ব্যবহার করা যাবে। সবরমতি ইন্টিগ্রেটেড কোচিং ডিপোর দুটি ১,৪০০ হর্সপাওয়ারের ড্রাইভিং পাওয়ার কার বা DPC-কে এই প্রযুক্তিতে রূপান্তর করা হয়েছে।

সাধারণ ডিজেল ট্রেনের থেকে এটি বেশ কিছুটা আলাদা। এই ডুয়েল-ফুয়েল সিস্টেম চালু হওয়ায় ডিজেলের ব্যবহার একধাক্কায় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যাবে। ফলে রেলের বিপুল খরচের পাশাপাশি কমবে দূষণের মাত্রাও।

Indian Railways trains running on LNG instead of diese

আরও পড়ুন: কলকাতায় ঘরোয়া LPG সিলিন্ডারের দাম কত? মাসের শেষের রেট দেখুন…

এই ট্রেনটির একমাত্র উপজাত পদার্থ হলো স্রেফ ধোঁয়ামুক্ত জলীয় বাষ্প! অন্যদিকে, নতুন এই এলএনজি ট্রেনটি হাইড্রোজেন ট্রেনের মতো পুরোপুরি ধোঁয়ামুক্ত না হলেও, এটি প্রচলিত ডিজেল ইঞ্জিনের আধুনিক ও পরিবেশবান্ধব রূপান্তর।

আর এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ট্রেনের সঞ্চয় ও পারফরম্যান্স! আটটি কোচ বিশিষ্ট এই নন-এসি ডেমু ট্রেনের প্রতিটি ড্রাইভিং পাওয়ার কারে রয়েছে প্রায় ২,২০০ লিটারের সুবিশাল এলএনজি ট্যাঙ্ক (Indian Railways)।