ট্রেনে আর করা যাবে না এই কাজ, ধরা পড়লেই হবে মোটা জরিমানা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতে গণপরিবহনের অন্যতম মাধ্যম হল রেলওয়ে (Indian Railways)। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। কিন্তু যাত্রীদের মধ্যে অনেকেই ট্রেন নোংরা করেন বলে বারংবার ওঠে অভিযোগ। ট্রেনে আবর্জনা ফেলে নোংরা করা যে শাস্তিযোগ্য অপরাধ তা আবারও মনে করিয়ে দিল পূর্ব রেল। ধরা পড়লে দোষীদের বিষয় কঠিন পদক্ষেপ নিতে পারে রেল।

যাত্রীদের ফের সতর্ক করল পূর্ব রেল (Indian Railways)

উল্লেখ্য, ভারতীয় রেলওয়েতে রয়েছে অ্যান্টি লিটারিং আইন, যা স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাকে প্রযোজ্য রয়েছে। এই আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, ট্রেনের ট্র্যাক, কামরা বা স্টেশনে থুতু ফেলা, আবর্জনা ফেলা, প্রস্রাব বা মলত্যাগ করা কিংবা কাপড় বা বাসন ধোওয়া সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।

Indian Railways warns passengers again

ধরা পড়লে কী হবে: কেউ আইন অমান্য করতে গিয়ে ধরা পড়লে রেল সুরক্ষা বাহিনী এবং অনুমোদিত কর্মীরা নিয়ম ভঙ্গের জন্য কড়া পদক্ষেপ নিতে পারেন। অপরাধীদের সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রেলের তরফে আরও বলা হয়েছে, অনুমোদিত বিক্রেতা এবং ক্যাটারারদের ডাস্টবিন রাখা বাধ্যতামূলক। সঠিকভাবে বর্জ্য অপসারণের দায়িত্ব তাঁদেরও রয়েছে। অন্যথায় জরিমানা হতে পারে তাঁদেরও।

আরও পড়ুন : মায়ের পছন্দ ছিল না রণজয়কে, বিয়ের পরে এ কী বললেন শ্যামৌপ্তি!

কতজন গ্রেফতার হয়েছে: রেল (Indian Railways) সূত্রে খবর, চলতি অর্থবছরে এপ্রিল ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রেল পরিসরে আবর্জনা ফেলার অপরাধে ৬,২০,৯০৫ জনকে গ্রেফতার করেছে পূর্ব রেলের আরপিএফ। অপরাধীদের কাছ থেকে জরিমানা বাবদ ১,২১,৫৯,৯০০ টাকা আদায় হয়েছে বলে খবর।

আরও পড়ুন : স্কুলে কেন্দ্রীয় বাহিনী, অমিল পাঠ্যবইও, পরীক্ষা হবে কী করে? চিন্তায় শিক্ষকরা

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বলেন, সমস্ত রেল ব্যবহারকারীদের উচিত রেলের এই উদ্যোগে সক্রিয় ভাবে সহায়তা করা এবং রেল পরিসরকে আবর্জনা মুক্ত করতে যোগ দেওয়া।