বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য রয়েছে সুখবর। গরমে যাত্রীতে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে ও রবিবার দিন পরীক্ষার উপলক্ষে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। সূত্রে খবর রবিবার পড়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই পরীক্ষা কে কেন্দ্র করে ট্রেনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা দেবে। আর এই ভিড়কে সমাল দিতে ১২ টি স্পেশাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন। জেনে নিন সময় সূচি।
যাত্রীদের সুবিধায় এক ডজন ট্রেন চালাবে রেল (Indian Railways)
রেলের তরফে বলা হয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় এমনিতেই বেশ কিছু ট্রেন বাতিল থাকে। ফলে ওই দিন পরীক্ষা পড়ায় ভুগতে হত পরীক্ষার্থীদের। বিষয়টির কথা মাথায় রেখে ও প্রত্যাশিত ভিড় সামাল দেওয়ার জন্য রবিবার বাতিল থাকা বেশ কয়েকটি EMU লোকাল ট্রেন চালানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: বেগুন পোড়া বা ভাজা নয়, এবার বানান টক-ঝাল আচার ভর্তা সহজ উপায়ে, রইল রেসিপি
রবিবার কোন ট্রেনগুলো চলবে তা দেখে নিন:
আপ EMU ট্রেন
ভোর ৫.৪৫-এর ৩৬০৮১ হাওড়া-মসাগ্রাম লোকাল চলবে
সকাল ৭.১০ -এর ৩৭২১৭ হাওড়া-ব্যাণ্ডেল লোকাল চলবে
সকাল ৭.৩০-এর ৩৭০৪১ হাওড়া-শেওড়াফুলি লোকাল চলবে
সকাল ৭.৪৫-এর ৩৭০১১ হাওড়া-শ্রীরামপুর লোকাল চলবে
বিকেল ৫.০০ -এর ৩৭০৬১ হাওড়া-শেওড়াফুলি লোকাল চলবে
সন্ধ্যা ৫.৫২-এর ৩৭৫১১ বালি-ব্যাণ্ডেল লোকাল চলবে
ডাউন EMU ট্রেন
সকাল ৮.০৬ -এর ৩৬০৮২ মসাগ্রাম-হাওড়া লোকাল চলবে
সকাল ৮.২৮ -এর ৩৭২৩০ ব্যান্ডেল-হাওড়া লোকাল চলবে
সকাল ৮.২০-এর ৩৭০৪২ শেওড়াফুলি-হাওড়া লোকাল চলবে
সকাল ৮.৪০-এর ৩৭০১২ শ্রীরামপুর-হাওড়া লোকাল চলবে
সন্ধ্যে ৬.১৩-এর ৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল চলবে
বিকেল ৪টে ২৫-এর ৩৭৫১২ ব্যাণ্ডেল-বালি লোকাল চলবে।
অন্যদিকে, আগামীকালই রয়েছে UPSC পরীক্ষাও। এক্ষেত্রেও পরীক্ষার্থীদের সুবিধা দিতে কলকাতা মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওইদিন ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টা আগে মেট্রো চলাচল শুরু হবে। এছাড়াও পরীক্ষা উপলক্ষে মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৭টা থেকেই পরিষেবা চালু হবে। সাধারণত রবিবার মেট্রো শুরু হয় সকাল ৯টা থেকে। তবে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে (Indian Railways)।













