এশিয়ান গেমসে তৈরি হলো নতুন ইতিহাস! একই ম্যাচে ৪টি বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলো ভারতের মেয়েরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৬ সালেও হলো ২০২৩-এর পুনরাবৃত্তি। শ্রীলঙ্কাকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে (2026 Asian Games) স্বর্ণপদক (Gold Medal) জয় করলো ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর শেফালী ভার্মার অলরাউন্ডার পারফরম্যান্স ও দীপ্তি শর্মাদের অসাধারণ বোলিংয়ে ভর করে ১৪৭ রানের বিরাট ব্যবধানে জয় পেলো ভারত। এটিই ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় মহিলা দলের সবচেয়ে বড় জয়।

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার শেফালী ভার্মা (৪৮) ও স্মৃতি মান্ধানার ব্যাটের দাপটে শুরুতেই ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা মহিলা দল। শেফালী ফিরলেও স্মৃতির দাপট ছিল অব্যাহত। ৪৫ বলে ৫টি চার ও ৭টি ছক্কা সহ তিনি ৭৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। শেষদিকে ব্যাটিং করতে নেমে বাংলার রিচা ঘোষও তার সঙ্গে মিলে দুর্দান্ত ব্যাটিং করেন। ২২ বলে ৬ টি চার ও ৩ টি ছক্কা সহ তিনি ৪৯ রানের একটি অপরাজিত ঝকঝকে ইনিংস খেলেন।

এরপর বোলিং করতে এসে শ্রীলঙ্কার ব্যাটারদের বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে দেননি ভারতের বোলাররা। অধিনায়ক আতাপাত্তু (২৯) ছাড়া দ্বীপরাষ্ট্রের দলটির কেউই কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ভারতের হয়ে সেরা বোলিং করেন তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ মাত্র ৬ রান খরচ করে ৩ টি উইকেট নেন তিনি। এছাড়া অসাধারণ বোলিং করেছেন শেফালী ভার্মা (২/৩), শ্রেয়াঙ্কা পাটিল (২/৯) ও শ্রী চর্নী (২/১৩)।

আরও পড়ুন: সিরিজের মাঝপথে ভারতীয় দল থেকে বাদ পড়বেন শুভমান গিল সহ এই তারকারা! বড় সিদ্ধান্ত BCCI-এর

এদিন প্রথমে ব্যাটিং করে ২১৬ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত। এটি এশিয়ান গেমসের ইতিহাসে কোনও মহিলা দলের তোলা সর্বোচ্চ স্কোরের রেকর্ড। তার পরে শ্রীলঙ্কাকে ৬৯ রানে অলআউট করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি গড়ে নিয়েছেন শেফালী ভার্মারা।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

এটি ছিল চলতি এশিয়ান গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক। প্রথম মহিলা ক্রিকেট দল হিসেবে এশিয়ান গেমসে স্বর্ণপদক রক্ষা করার কৃতিত্ব অর্জন করলেন হরমানপ্রীত কৌরের দল। অধিনায়ক হিসেবে গত দুই বছরের মধ্যে ওডিআই বিশ্বকাপ, এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে রেকর্ড তৈরি করলেন তিনি।