হুগলি ও বাঁকুড়াবাসীর জন্য সুখবর! দুই জেলায় কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ

Published on:

Published on:

Investment in Bengal after thousand crore rupees projects announced in Hooghly and Bankura
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের সঙ্গে শিল্পায়নের নতুন অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছে (Investment in Bengal)। ইতিমধ্যেই একের পর এক বন্ধ জুটমিল খুলেছে। বড় বিনিয়োগের ঘোষণা করেছে বিখ্যাত সংস্থা আমূল। এবার হুগলি ও বাঁকুড়ায় বিনিয়োগ নিয়ে সামনে এল বড় খবর।

বাংলায় বিনিয়োগের জোয়ার | (Investment in Bengal)

সম্প্রতি রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানান, জুলাইয়েই হুগলি ও বাঁকুড়ায় দু’টি বড় শিল্প প্রকল্প সম্প্রসারণের কাজ শুরু হবে। আগামী ১১ জুলাই ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হবে ও ১৮ জুলাই বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণের সূচনা হতে চলেছে।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪৪০ কোটির ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! তোলপাড় করা পদক্ষেপ ED-র

চলতি মাসে হতে চলা এই দুই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে আগেই জানা গিয়েছিল। এই আবহে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অশোক কুমার টোডি। জানা গিয়েছে, আগামী ১১ জুলাইয়ের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে নবান্নে এসেছিলেন তিনি।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ও অশোকবাবুর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ডানকুনির সম্প্রসারণ প্রকল্প ও বাংলায় সংশ্লিষ্ট সংস্থার নতুন বিনিয়োগ নিয়ে দু’জনের মধ্যে কথোপকথন হয় বলে খবর।

এদিকে সূত্রের খবর, হুগলির ডানকুনির প্রকল্পের জন্য ৬০০ কোটির অনুমোদন দিয়েছে লাক্স ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক বোর্ড। পুরনো জায়গা ও নতুন সম্প্রসারিত জায়গা মিলিয়ে নতুন আয়তন হতে চলেছে ২০ লক্ষ বর্গফুট।

অন্যদিকে শ্যাম স্টিল রাজ্যে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ইস্পাত উৎপাদন বৃদ্ধির পিছনে খরচ হবে ১০ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ অন্যান্য প্রকল্প ও খাতে খরচ হবে বলে খবর।

Investment in Bengal

জানা গিয়েছে, বর্তমানে মেজিয়ার কারখানার ইস্পাত উৎপাদন ক্ষমতা বছরে ৭ লক্ষ টন। ধাপে ধাপে তা ২০ লক্ষ টন অবধি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে খবর। এর জন্য দরকার আরও ৫০০ একর জমি।

রাজ্যে পালাবদলের পর আরও বিনিয়োগ (Investment in Bengal) ও শিল্পের আশায় বুক বেঁধেছে মানুষ। বাংলায় আরও শিল্প আসবে, মানুষের কর্মসংস্থান হবে, এটাই চান সকলে।