এই সময়ের পর আর খাবার পরিবেশন নয়, মিলবে না গরম জলটুকুও! রেলের নতুন নিয়মে মাথায় হাত যাত্রীদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাদের ট্রেনে সফর করার অভ্যাস রয়েছে তারা জানেন, রেলের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভারতে গণপরিবহনের অন্যতম বৃহৎ মাধ্যম ভারতীয় রেলওয়ে। লক্ষ লক্ষ মানুষ নিত্য সফর করে থাকেন রেলে (IRCTC)। এই বিপুল সংখ্যক যাত্রীকে পরিষেবা দেওয়ার প্রক্রিয়াটা যাতে সহজ হয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই কিছু নিয়ম তৈরি করেছে রেল। এবার এমনই একটি নিয়মে বড়সড় বদল আনল রেল।

নিয়মে বড়সড় বদল আনল আইআরসিটিসি (IRCTC)

দূরপাল্লার ট্রেনে খাবার দাবারের দায়িত্ব রয়েছে আইআরসিটিসির উপরে। দূরপাল্লার ট্রেনে সফর করলে আইআরসিটিসির মাধ্যমে খাবার অর্ডার করা যায় তিন বেলাই। তবে এবার রাতের খাবারের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনল রেল। ট্রেনে ঠিক কতক্ষণ খাবার পাওয়া যাবে তার সময় বেঁধে দিল রেল কর্তৃপক্ষ।

IRCTC new rule of food catering

কী বলছে নয়া নিয়ম: ট্রেনে খাবার পরিবেশনের সময়ের ক্ষেত্রে নিয়মে সম্প্রতি বদল এনেছে আইআরসিটিসি। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে রাত ১১ টার পর আর কোনও যাত্রীকে খাবার পরিবেশন বা বিক্রি করা যাবে না। আইআরসিটিসির (IRCTC) নতুন নিয়ম বলছে, রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত রেলের প্যান্ট্রি পরিষেবা।

আরও পড়ুন : এই কাজ না করা থাকলে আটকে যাবে PM Kisan-এর পরবর্তী কিস্তি, সময় থাকতে সেরে ফেলুন

কেন এমন নিয়ম: এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও খাবার কিনতে পারবেন না যাত্রীরা। এমনকি গরম জল বা চা-ও পাওয়া যাবে না। মূলত ক্লিনিং এবং মেইনটেনেন্সের জন্যই এই সময় বন্ধ থাকবে প্যান্ট্রি।

আরও পড়ুন : আরজিকর কাণ্ডে গুরুতর অভিযোগ, আইনি ফাঁসে জড়াতেই রচনার সাফাই…

আইআরসিটিসির এই নতুন নিয়মে সমস্যায় পড়তে চলেছেন রাতের দিকে ট্রেনে ওঠা যাত্রীরা। ধানবাদের উপর দিয়ে অধিকাংশ দূরপাল্লার ট্রেন যায়। এই স্টেশন থেকে রাতে যেসব যাত্রীরা উঠবেন বা যাদের একটু দেরিতে খাওয়ার অভ্যাস, তাদের নিজেদের খাবার আনতে হবে।