বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে বিজেপি সরকার। গত জুন মাস থেকে সব ধরণের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন তাঁরা। তবে সম্প্রতি এই ফ্রি বাস পরিষেবা নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই জিজ্ঞাসা, পিঙ্ক কার্ড (Pink Card) চালু না হওয়া অবধি এই সুবিধা পেতে গেলে কি ভোটার কার্ড বা আধার কার্ডের হার্ড কপি দেখানো বাধ্যতামূলক নাকি সফট কপি থাকলেও হবে? এই বিষয়ে সরকারি নিয়ম কী বলছে জেনে নিন।
ফ্রি বাস পরিষেবা নিয়ে বড় আপডেট | (Free Bus Service)
রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে, পিঙ্ক কার্ড চালু হলে সেই নথি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে হবে। তবে সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, এখনও পিঙ্ক কার্ড চালু হতে কিছুটা সময় লাগবে। ততদিন মহিলারা যেভাবে ফ্রি বাস পরিষেবার সুবিধা পাচ্ছেন, ওইভাবেই পাবেন। নতুন করে কোনও নিয়ম আনা হয়নি।
আরও পড়ুনঃ ফ্রি-তে মিলবে LPG কানেকশন! কীভাবে আবেদন করবেন, কী কী নথি লাগবে জানুন
পাশাপাশি রাজ্যের পরিবহণমন্ত্রী আরও বলেন, আধার কার্ড বা ভোটার কার্ডের হার্ড কপি সঙ্গে রাখার দরকার নেই। বাস কন্ডাক্টর আইডি দেখতে চাইলে মোবাইল থেকে সফট কপি দেখালেই হবে।
অর্জুন আরও বলেন, বাস কন্ডাক্টর কোনও ভাবে যাত্রীদের থেকে হার্ড কপি চাইতে পারেন না। এমন অভিযোগ পেলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পরিবহণমন্ত্রীর কথায়, “বাস কন্ডাক্টর যদি আধার কার্ড দেখানোর জন্য চাপ দেন, সেই রকম অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।“ সেই অনুযায়ী সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অর্জুন সিং স্পষ্ট জানিয়েছেন, কোনও যাত্রী যদি মোবাইলে সফট কপি দেখান, তাহলেই কাজ হয়ে যাবে। হার্ড কপি দেখানোর কোনও বাধ্যবাধকতা নেই। কেউ চাইলে ভোটার কার্ডও দেখাতে পারেন। তাতেও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।













