বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকে চালু হয়েছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। এই শিবির কেন্দ্রে রাজ্য সরকার বহু প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েতে হচ্ছে এই শিবির। তবে বহু মানুষের মনে প্রশ্ন হল এই শিবের কত দিন পর্যন্ত চলবে। পাশাপাশি এই শিবির কতক্ষণ পর্যন্ত খোলা থাকছে। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Janakalyan Shibir)।
ভিড় এড়াতে জনকল্যাণ শিবিরের খোলা-বন্ধের সময় দেখে নিন (Janakalyan Shibir)
নাগরিকদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কারণে এই শিবিরের আয়োজন করেছে রাজ্যের নতুন সরকার। এখানে থেকে অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সকল প্রকল্পের আবেদনের সুবিধা মিলছে। তাই মাত্র একদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)।

তবে এখন বহু মানুষের মনে প্রশ্ন আছে, এই শিবির থেকে সাহায্য পাওয়ার জন্য কতক্ষণ পর্যন্ত খোলা থাকছে। জেনে নিন সে বিষয়ে তথ্য। সোমবার এই বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামে জনকল্যাণ শিবির থেকে জানিয়েছেন প্রায় ১১০০ এর কিছু বেশি স্থানে এই শিবির চলছে।
কর্পোরেশনের প্রতিটি বোরো অফিসের জন্য একটি জনকল্যাণ শিবির করা হয়েছে। পাশাপাশি পুরসভা এলাকায় দশটি ওয়ার্ডের জন্য একটি করে শিবির হচ্ছে। এছাড়াও গ্রামের দিকে সাতটি গ্রাম পঞ্চায়েতের জন্য একটি করে শিবির তৈরি করা হয়েছে। কোন ব্লকে আটটি গ্রাম পঞ্চায়েত থাকলে সেখানে দুটি করে শিবির তৈরি করা হচ্ছে।
আর এই শিবির কতদিন পর্যন্ত চলবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ তারিখ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি সকাল দশটা থেকে শুরু হচ্ছে এই শিবির বিকেল ৫ টা পর্যন্ত।
এবার জেনে নিন এখানে আপনি কি কি সুবিধা পাবেন:
এই সব শিবিরে আধার এনরোলমেন্ট কাউন্টার থাকছে। ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও খোলা যাচ্ছে এখান থেকে। অন্নপূর্ণ যোজনার জন্য আলাদা কাউন্টার করা হয়েছে। আয়ুষ্মান যোজনার জন্যও কাউন্টার করা হয়েছে। কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি, কৃষাণ ক্রেডিট কার্ড, এগ্রিকালচার ইনফাস্ট্রাকচার। ভবিষ্যৎ সুরক্ষার জন্য রয়েছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে।
অটল পেনশন যোজনার সুবিধা মিলছে। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়া নাগরিকত্বের জন্য আধার এনরোলমেন্ট, আধার সিডিং, সিএএ অ্যাপ্লিকেশন ইত্যাদির সুবিধা মিলছে। পড়ুয়াদের স্কলারশিপ পেতে সাহায্য করা হচ্ছে (Janakalyan Shibir)।












