মোটা বেতন, SBI-এ কাজের বড় সুযোগ, রাজ্যে ৪৬০ শূন্যপদে নিয়োগ শুরু, জানুন খুঁটিনাটি

Published on:

Published on:

Job Recruitment opportunity for 460 posts at state bank of india
Follow

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, প্রায় ৪৬০ শূন্যপদে নিয়োগ করা হবে এসবিআই ব্যাঙ্কে। সম্প্রতি এমনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  থেকে (Job Recruitment)। কিভাবে এই চাকরির পরীক্ষায় আবেদন করবেন, শেষ কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জেনে নিন সেই বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -এ ৪৬০ পদে নিয়োগের সুযোগ (Job Recruitment)

ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন বহু মানুষের থাকে। সেই মতো অনেকেই প্রস্তুতি নিতে শুরু করে। আর আপনিও যদি ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে এক হাজার শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Job Recruitment)।

Job Recruitment opportunity for 460 posts at state bank of india

আরও পড়ুন: ১ জুন থেকে ফ্রি বাস সফর, স্মার্ট কার্ড পেতে কী কী নথি লাগবে জেনে নিন

কোন কোন রাজ্যে নিয়োগ হবে?
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭,১৫০। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই নিয়োগ করা হবে ৪৬০ জনকে।

নিয়োগ হবে কীভাবে?
অনলাইন পরীক্ষা এবং অন্যান্য সিলেকশন প্রসেসের মাধ্যমে সিলেকশন করা হবে। এসবিআই পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে।

আবেদন করার পদ্ধতি: প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে ক্লিক করুন। এরপরই ফর্ম খুলে যাবে। সেই ফর্ম ফিল আপ করতে হবে।

প্রয়োজনীয় নথি আপলোড করার পাশাপাশি আবেদন ফি-ও জমা দিতে হবে। এছাড়াও এই দিনের মধ্যে অবশ্যই আবেদন সারুন। পাশাপাশি ফর্ম ফিল আপের শেষ দিন আগামী ৮ জুন, ২০২৬ (Job Recruitment)।