শীতের ছুটিতে ঘুরে আসুন কালিম্পংয়ের অফবিট দলাপচাঁদ

Published on:

Published on:

Kalimpong Dalapchand this winter drawn by the allure of clouds and mountains

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি চাইছেন শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজ আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন সাজানো ফুলের বাগান ও মেঘের আনাগোনা। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে দেখায় পাওয়া যায় বরফের ঢাকা কাঞ্চনজঙ্ঘার। এই জায়গাটি হল উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) এর কাছে অবস্থিত দলাপচাঁদে।

মেঘ-পাহাড়ের টানে শীতে ঘুরে আসুন দলাপচাঁদে (Kalimpong)

উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) এর ছোট্ট একটি পাহাড়ি জনপদ হল দলাপচাঁদে। কালিম্পং শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। নিরিবিলিতে ঘেরা এই জনপদে আপনি চাইলে ঘুরে আসতে পারেন। এই জায়গাটিতে এখনো সেই ভাবে পর্যটকদের দেখা মেলা যায় না। তাই সবুজ পরিবেশ সুন্দর সাজানো বাড়িঘর ও সাদামাটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই লুকিয়ে রয়েছে আলাদা সৌন্দর্য।

এখানে প্রত্যেকটি বারান্দায় ঝুলছে বাহারি ফুলের গাছ। আর বাড়ির সামনে ছোট ছোট ফুলের বাগান যেন গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক পরিবেশ। তাছাড়া আকাশ পরিস্কার থাকলে এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ।

Kalimpong Dalapchand this winter drawn by the allure of clouds and mountains

আরও পড়ুন: কালীপুজো-ভাইফোঁটার আগে LPG-তে মূল্যবৃদ্ধি, কলকাতায় নতুন দর কত?

তবে এখানে থাকার জন্য রয়েছে একাধিক হোমস্টে। বারান্দায় বসে পাহাড় মেঘ ও বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে অবশ্যই একবার হলেও ঘুরে যেতে পারেন। তবে আপনি যদি শীতের সময় আসেন, তাহলে এখানকার সঙ্গী হবে কুয়াশা। তার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা থাকে।

কিভাবে যাবেন?

ট্রেনে করে আসলে আপনাকে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে শিলিগুড়ি হয়ে গাড়ি নিয়ে কালিম্পং এ (Kalimpong) পৌঁছে যান। তারপর সেখান থেকে চলে যান দলাপচাঁদ। এছাড়াও নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে এইখানে আসা যায়।