ভিড় এড়িয়ে পাহাড়ে ছুটি, মাত্র কটা টাকায় ঘুরে আসুন কালিম্পং স্বল্প চেনা গ্রাম পাবং থেকে

Published on:

Published on:

Kalimpong destination if you want a hill vacation on a small budget at Pabong
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতে ভালোবাসো না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। আর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গে বর্তমানে পর্যটকদের সংখ্যা চোখে পড়ার মতন থাকে। কিন্তু আপনি এই কংক্রিটের শহরের কোলাহল থেকে দূরে থাকতে হলে ঘুরে আসতে পারে কালিম্পয়ের (Kalimpong) স্বল্প পরিচিত গ্রাম পাবং থেকে।

অল্প বাজেটে পাহাড়ি ছুটি চাইলে পাবং হতে পারে সেরা ঠিকানা (Kalimpong)

বর্তমান দিনে মানুষ ঘুরতে গেলে অফ বিট জায়গায় বেশি যায়। কারণ সেখানে গেলে প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। পাশাপাশি কোলাহল থেকেও দূরে থাকা যায়। আপনিও যদি এর মধ্যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে যেতে পারেন কালিম্পংয়ের (Kalimpong) অফবিট গ্রাম পাবং।

Kalimpong destination if you want a hill vacation on a small budget at Pabong

আরও পড়ুন: এই কৌশল জানতেন? ঘরোয়া এই টোটকায় মটন হবে নরম তুলতুলে

এখানে গেলে পরে আপনি হোটেলে থেকেই দেখতে পাবেন মেঘেদের আনাগোনা। পাশাপাশি হোমস্টে থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। এছাড়া এখানে খুব বেশি মানুষের বসবাস নেই। তাই একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ থাকে এখানে। পাখির কলকাকলিতে ঘুম ভাঙবে আপনার।

এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন নদী উপত্যকা,দেবদারু, ওক, পাইন, কমলা বাগান তারই মাঝে আনাগোনা করে বহু নাম না জানা পাখি। সেই পাখির গুঞ্জন মুগ্ধ করে তুলবে আপনাকে। এছাড়াও বিভিন্ন ধরনের পাহাড়ি পাখিও দেখতে পাবেন এখানে।

তাছাড়া পাবং গ্রাম নয় যেতে পারেন আশেপাশের ভিউ পয়েন্টেও। পাশেই রয়েছে লোলেগাঁও, চারখোল, কোলাখাম, রিষপ। পাবং থেকে চারখোলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। অন্যদিকে এখানে একদিকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য, অন্যদিকে পাহাড়ের কোলে গ্রামের প্রাকৃতিক শোভা (Kalimpong)।