সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বিশেষ বোনাস! কত টাকা? বিরাট ঘোষণা রাজ্যের

Published on:

Published on:

Kerala Government announced special bonus for Government employees and teachers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা। এবার তাঁরা পাবেন বিশেষ বোনাস (Bonus)। পাশাপাশি উৎসবের আবহে ডিউটিরত পুলিশকর্মীদের ভাতাও বাড়িয়েছে রাজ্য সরকার। কোন কর্মী কত টাকা করে পাবেন, ইতিমধ্যেই তা প্রকাশ্যে এসেছে।

সরকারি কর্মীদের জন্য রাজ্যের উপহার | (Government Employees)

সম্প্রতি কেরল সরকারের তরফ থেকে উৎসবের মরশুমে সরকারি কর্মী, পেনশনভোগী ও শিক্ষকদের বিশেষ বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারী ও শিক্ষকদের ৪৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘সবাই অন্নপূর্ণা যোজনা পাবেন, না পেলে আমায় জানান, আমি…’! বিরাট ঘোষণা রচনার

পাশাপাশি যেসব কর্মীরা এই বোনাস পাওয়ার যোগ্য নন, তাঁদের উৎসবের মরশুমে বিশেষ ভাতা হিসেবে ৩ হাজার টাকা করে বোনাস দেবে রাজ্য। সেই সঙ্গেই সব কর্মীদের বেতনের অংশ হিসেবে ২০ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হবে।

এছাড়া উৎসবের মরশুমে ডিউটিরত পুলিশকর্মীদেরও ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেরল সরকার। আগে ৫০০ টাকা করে দেওয়া হত। এবার তা একধাক্কায় বাড়িয়ে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

রাজ্যের পুলিশ প্রধানের তরফে আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল, ছুটির দিনে ডিউটিরত পুলিশকর্মীদের ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করে দেওয়া হোক। এরপরেই স্বরাষ্ট্র দফতরের তরফে এই ভাতা বাড়ানোর কথা জানানো হয়েছে।

Government employees

স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিরাপত্তার খাতিরে ওনামের সময় ছুটির দিনেও ডিউটিরত পুলিশকর্মীদের বিশেষ ভাতা ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে সবাই এই ভাতা পাবেন না। যারা ওনামের ছুটির সময়েও ডিউটি করবেন, শুধুমাত্র তাঁরাই এই ভাতা পাবেন।

প্রত্যেক বছর কেরলে অত্যন্ত ধুমধাম করে ওনাম উদযাপিত হয়। দশ দিন ব্যাপী এই উৎসবের মুখ্য সেলিব্রেশন আগামী ২৬ অগাস্ট। এবার এই উৎসবের আবহেই সরকারি কর্মী, শিক্ষক থেকে শুরু করে পুলিশকর্মীদের জন্য বড় ঘোষণা করল সংশ্লিষ্ট রাজ্য সরকার। তাতে রাজ্য জুড়ে বইছে খুশির হাওয়া।