বাজার থেকে কেনা মাছে ফরম্যালিন? ঘরোয়া পদ্ধতিতে এভাবে করুন পরিস্কার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দুনিয়ায় অসাধু ব্যক্তির অভাব নেই। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে প্রতারণা। মানুষের জীবন নিয়ে শুরু হয়েছে টানাটানি। খাবারে ভেজাল, ওষুধপত্র কিছুই বাদ যাচ্ছে না। রোজকার ভাত, ডাল, মাছ (Kitchen Hacks) খাওয়াও এখন দুষ্কর হয়ে উঠেছে। বাজারে ফরম্যালিন মেশানো মাছের ছড়াছড়ি। মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে নিজেদের আখের গোছানোয় ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা।

মাছে ফরম্যালিন মেশানো (Kitchen Hacks) কীভাবে বুঝবেন?

বাজারে গেলে এখন চোখ কান খোলা রাখাই শ্রেয়। অনেকেই বুঝতে না পেরে বাড়ি নিয়ে আসেন ফরম্যালিন মেশানো মাছ। কীভাবে ফারাক করবেন? টাটকা মাছের চোখ পরিস্কার হয়। ঘোলাটে হলে বুঝতে হবে মাছ বাসি। মাছ ধরে দেখে কিনতে হয় বাজারে। মাছ যদি রাবারের মতো লাগে তাহলে বুঝতে হবে ফরম্যালিন মেশানো রয়েছে।

Kitchen hacks to clean formalin infused fish

এভাবে চেক করুন: টাটকা মাছে কিন্তু আঁশটে গন্ধ থাকে না। বাসি মাছ থেকে মেছো গন্ধ বেশি আসে। তবে মাছে যদি ফরম্যালিন মেশানো থাকে তাহলে কিন্তু গন্ধে ফারাক পাওয়া যাবে না। উল্লেখ্য, ফরম্যালিন মেশানো মাছ হলে তাতে মাছি কম বসে। টাটকা মাছে মাছি ভনভন করে।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত, স্টপেজ বাড়ল কৃষ্ণনগর-শিয়ালদা মাতৃভূমি লোকালের

ফরম্যালিন সাফ করার উপায়: যদি ভুল করে ফরম্যালিন মেশানো মাছ কিনেও আনেন তা পরিস্কার করার জন্য রয়েছে টেকনিক (Kitchen Hacks)। মাছ কাটার পরে প্রথমে পরিস্কার জলে ধুয়ে নিন। এবার প্রতি লিটার জলে ২ টেবিল চামচ নুন মিশিয়ে অন্তত ২০-৩০ মিনিট মাছ ডুবিয়ে রাখুন।

আরও পড়ুন : মুখে রুচি নেই, ২০ মিনিটে রাঁধুন ঝাল ঝাল ডিম সর্ষে, রইল রেসিপি

এছাড়া এক লিটার জলে এক কাপ ভিনেগার বা আধ কাপ লেবুর রস মিশিয়ে তাতেও মাছ ভিজিয়ে রাখতে পারেন। মাছ রান্না করার আগে গরম জল দিয়ে ২-৩ বার ভালো করে ধুয়ে নিন। এতে ফরম্যালিনের মাত্রা অনেক কমে যায়।