বাংলা হান্ট ডেস্ক: এবার বয়স্কদের জন্য রয়েছে সুখবর। কারণ বিধানসভা ভোটের সময় থেকে বন্ধ থাকার পর সেপ্টেম্বরের ফের বয়স্ক করদাটাতে সম্পত্তি করে বিশেষ ছাড় চালু করল কলকাতা পুরসভা (KMC)। প্রথম সপ্তাহ থেকে পুনরায় এই ছাড় দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি চলতি অর্থ বর্ষের শুরু থেকেই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফের সম্পত্তিকরে ছাড় পাবেন বয়স্করা (KMC)
নির্বাচনের আদর্শ আচরণবিধির লাঘু হয়ে যাওয়ায় এই ধরনের ছাড় দেওয়ায় প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়নি। তবে ৩০০ বেশি আবেদন জমা পড়েছিল। যার মধ্যে যেমন বেশ কিছু নতুন আবেদন রয়েছে। তেমনই আছে পুনর্নবীকরণের অনেক আবেদন কলকাতা পুরসভার কাছে (KMC)।
তবে প্রশ্ন ওঠে যেখানে নির্দিষ্ট আইনের ধারায় বছর বছর ধরে এই ছাড় মেলে এবং নতুন কোন সিদ্ধান্ত বা ঘোষণা নয় সে ক্ষেত্রে তা কেন আচরণবিধির আওতায় আসবে। এই বিষয়ে মিশ্র মত ছিল কলকাতা পুরসভায় সম্পত্তিকর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের আধিকারিকদের।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের খাতা পৌঁছবে ডাকঘরে! তৃতীয় সেমেস্টারের উত্তরপত্র দেখবে যন্ত্র
এ বিষয়ে রাজ্যে পালাবদল পরবর্তী সময় পুরো বোর্ড ভেঙ্গে যাওয়ার কারণে এই ছাড় নিয়ে এতদিন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। তবে সূত্রের খবর অনেক চেষ্টা চালিয়ে মুখ্য প্রশাসক স্মিতা পান্ডে কে এই বিষয়ে রাজি করায় পুরসভার আধিকারিকেরা। তারপর ফের ছাড় দেওয়া শুরু হয়েছে।
স্বাভাবিকভাবেই এই নিয়মে এবং যথাসময়ে সম্পত্তির কর জমা করলে বিশেষ ছাড় মেলে। আবার অনলাইনের ট্যাক্স জমা করলে তার ওপরও বাড়তি ছাড় পাওয়া যায়। অর্থাৎ ৬০ বছর বা তার বেশি বয়সের কর দাতাদের সম্পত্তি করে ১০% জন্য আবেদন করলে টানা তিন বছর এই সুবিধা পান। অবসরপ্রাপ্ত সেনা কর্মী হলে এই ছাড় হয় ২৫ শতাংশ।
তবে কোন প্রবীর নাগরিক একবার এই স্যারের জন্য আবেদন করলে টানা তিন বছর এই সুবিধা পান। প্রসঙ্গত এই বিষয়ে, পুরসভার এক আধিকারিক বলেন, ‘১৭২(১)(বি)(১এ) ধারায় এই ছাড়ের জন্য আইনি সংস্থান রয়েছে। এটা নতুন কোনো ঘোষণা নয় যে নির্বাচনি আচরণবিধির আওতায় পড়বে। বছরের পর বছর ধরে দেওয়া হচ্ছে (KMC)।














