বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে গ্রিনলাইন মেট্রো স্টেশনে আতঙ্কের সৃষ্টি হয় (Kolkata Metro)। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকা চাঙর ভেঙে পড়ে। এর ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পাশাপাশি ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে বড় দুর্ঘটনা, স্ল্যাব ধসের কারণ নিয়ে প্রশ্ন (Kolkata Metro)
সোমবার দিন সকালে আচমটাই ভেঙে পড়ল সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের স্ল্যাব। এই ঘটনায় যথারীতি এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনে এই ঘটনা হাওয়ায় পাশাপাশি আতঙ্কে সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে। যদিও এ ঘটনায় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: বিয়ের মরশুমে বাড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন
পাশাপাশি এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এছাড়াও কি কারনে স্ল্যাব ধসে পড়ল তা নিয়েও তদন্ত শুরু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিধান নগর পুলিশের উচ্চপদস্থ কর্মীরা।
কিছুদিন আগে কলকাতা শহরে ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ভূমিকম্পের ফলে মেট্রো স্টেশনের স্ল্যাবে ফাটল ধরেছে কিনা চান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আহত হয়নি। তবে এ ঘটনা ঘটায় যথারীতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে বোম্বেতে একইভাবে মেট্রো দেওয়াল ভেঙে পড়ে যায়। তাতে বেশ কিছু মানুষ নিহত হন। পাশাপাশি বেশ কিছু মানুষ আহত হন। তবে এবার কলকাতার এই ঘটনা ফের আরও একবার নানা প্রশ্নের জন্ম দিল (Kolkata Metro)।












