বাংলা হান্ট ডেস্ক: এবার উৎসবের মরশুমে মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ চলতে বছর সারারাত মেট্রো চলবে পুজোর সময়। যার ফলে এই উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে রইল পূজোর দিনগুলোতে কোন কোন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
পুজোয় মেট্রো নিয়ে বড় ঘোষণা জানুন সময়সূচি (Kolkata Metro)
জানা যায় পুজোর মরশুমে চার দিন রাতভর চলবে মেট্রো (Kolkata Metro) । ব্লু ও গ্রিনলাইনে সপ্তমীর দুই দিন, অষ্টমী ও নবমীতে রাতভর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি ব্যস্ত সময়ে ব্লু লাইনে ছয় মিনিট অন্তর ও গ্ৰিন লাইনে ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। যদিও পুজোর পাচ দিন অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
পাশাপাশি পুজোর সময় ব্লু, গ্রিন, পার্পেল, ইয়েলো, স্পেশাল ট্রেন চালানো হবে বলে কলকাতা মেট্রোরেল। পাশাপাশি ব্লু লাইনে এই পুজোর মরশুমে পঞ্চমী ও ষষ্ঠীর দিন মোট ২৮৪ ট্রেন চলাচল করবে। এই পরিষেবা শুরু হবে সকাল ছটা থেকে। যা শেষ হবে রাত ১১:০০ টায়।

আরও পড়ুন: পুজোর মরশুমে বাড়তি ট্রেনের ঘোষণা, উৎসবের আগে রেলযাত্রীদের জন্য বড় স্বস্তি
পাশাপাশি ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে। একই সঙ্গে গ্রিনলাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে ট্রেন চলবে ২৮০ টি। এবার যেহেতু দুদিন সপ্তমী পড়েছে। তাই সেই কথা মাথায় রেখে দুদিন সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু লাইনে অগ্রিম লাইন এ রাতভর মেট্রো চলাচল করবে।
এছাড়া ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর একটা থেকে পরিষেবা শুরু হবে। চলবে পরের দিন ভোর চারটে পর্যন্ত। অন্যদিকে গ্রীনলাইনে দুপুর ডেটটা থেকে পরের দিন ভোর ৩: ৫৯ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
একই সঙ্গে, ব্লু লাইনে দশমীতে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মিলবে ট্রেন। দশমীর দিন গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে ৭৪টি ট্রেন। ব্যস্ত সময়ে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। তবে ইয়েলো ও পার্পল লাইনেও পুজোর সব দিনই মিলবে বিশেষ পরিষেবা। কিন্তু অরেঞ্জ লাইনে শুধুমাত্র পঞ্চমী ও ষষ্ঠীতেই মেট্রো চলবে। বাকি দুই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে এই লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে (Kolkata Metro)।












