মেলা ঘুরুন নিশ্চিন্তে, সেন্ট্রাল পার্কের গেটেই মিলবে মেট্রোর টিকিট, ছুটির দিনেও পরিষেবা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শীতকালে বইপ্রেমী বাঙালির প্রিয় পার্বণ কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ বছর ৪৯ তম বর্ষে পা দিতে চলেছে কলকাতা বইমেলা। এই উপলক্ষে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। মেলার একেবারে গেটের মুখেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। সল্টলেক সেন্ট্রাল পার্কে মেলার ১ এবং ২ নম্বর গেটে বসছে মেট্রোর বুথ। সেখান থেকেই ইউপিআই ব্যবহার করে কাটা যাবে মেট্রোর টিকিট।

বইমেলার জন্য বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)

বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে সোমবার সাংবাদিক বৈঠকে জানান, হাওড়া-শিয়ালদহ মেট্রো লাইন চালু হওয়ায় শহর এবং শহরতলি দুদিক থেকেই বইমেলায় পৌঁছানো যাবে। ফলে মেট্রোতে ভিড়ও বাড়বে। তাই মেট্রো কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিষেবার জন্য আবেদন করা হয়েছে।

Kolkata Metro service for book fair

চলবে অতিরিক্ত মেট্রো: গিল্ডের অনুরোধে সাড়া দিয়েই এবার বইমেলার জন্য চালানো হবে বাড়তি মেট্রো (Kolkata Metro)। রাত দশটা পর্যন্ত চালানো হবে মেট্রো, উপরন্তু ছুটির দিনেও পাওয়া যাবে পরিষেবা। ফলত বইপ্রেমীরা নিশ্চিন্তে ঘুরতে পারবেন মেলা।

আরও পড়ুন : রাজধানীর থেকেও দামী! বন্দে ভারত স্লিপারের ভাড়া দেখেই চোখ কপালে যাত্রীদের

কবে থেকে শুরু মেলা: প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের কিউরেটর সহ অন্যান্যরা।

আরও পড়ুন : একঘেয়ে কষা মাংস না পসন্দ? অতিথির পাতে দিন এই ঝাল ঝাল মাটনের পদ, ভোলা যাবে না স্বাদ

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মোট ২০ টি দেশ এবার অংশ নিতে চলেছে মেলায়। তবে গতবার মেলায় যেমন বাংলাদেশের স্টল ছিল না, এবারও তেমন থাকছে না বলেই খবর।