বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে, কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা, উন্নত করার জন্য এবার বুঝটার প্যাকেজ দিল ভারতীয় রেল। সূত্রের খবর, উত্তর-দক্ষিণ করিডোরে ক্ষমতা বাড়াতে মোট ৬৭১.৭২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করল ভারতীয় রেল।
ভিড় কমাতে উদ্যোগ, কলকাতায় বাড়ছে মেট্রোর গতি (Kolkata Metro)
সূত্রের খবর, ভারতীয় রেলের তরফে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় ২৯১.০৬ কোটি ব্যয়ে ৭টি নতুন ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি এসপ্ল্যানেড মেট্রো থেকে কবি সুভাষ পর্যন্ত অক্সিলিয়ারি সাবস্টেশন ও ট্র্যাকশন সাবস্টেশন এর উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধি করা হবে (Kolkata Metro)।

আরও পড়ুন: নতুন সেতু নির্মাণে জোর, উত্তর-পূর্ব রেলপথে ট্রেনের গতিবেগ বাড়ানোর বড় পরিকল্পনা
এছাড়াও, নেতাজি মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত উঁচু লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি করা হবে। বর্তমান ১১ কেভি সিস্টেমকে আপগ্রেড করে ৩৩ কেভি সিস্টেমে বদলে ফেলা হবে।
পাশাপাশি উল্লেখ্য, ১৯৮০-র দশকে তৈরি কলকাতা মেট্রো মূলত ৫ মিনিট অন্তর ট্রেন চালানোর জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে অফিস টাইমে ৫ মিনিট অন্তর ট্রেন চালায় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ২.৫ মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে। ফলে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে এবং লাইনের বহন ক্ষমতাও বাড়বে। তবে বর্তমানে বহু সাবস্টেশন ও যন্ত্রাংশ তাদের সর্বোচ্চ ক্ষমতার সীমায় পৌঁছে গিয়েছে এবং খুচরো যন্ত্রাংশের অভাবে রক্ষণাবেক্ষণেও সমস্যা হচ্ছে (Kolkata Metro)।












