পুজোর আগেই কলকাতায় বড় নিয়ম! App-এ মিলবে খালি পার্কিংয়ের খোঁজ, ঘোষণা সরকারের

Published on:

Published on:

Kolkata Parking Goes Digital Before Durga Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় গাড়ি পার্কিং (Kolkata Parking) নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কোথায় খালি জায়গা আছে তা খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়, বাড়ে যানজটও। এই পরিস্থিতি বদলাতে দুর্গাপুজোর আগেই শহরে একটি ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে নতুন এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে খালি পার্কিং খুঁজে পাওয়া, আগে থেকে জায়গা বুক করা এবং অনলাইনে টাকা দেওয়ার সুবিধা মিলতে পারে।

কলকাতায় ডিজিটাল পার্কিং ব্যবস্থা | Kolkata Parking

কলকাতায় অবৈধ পার্কিং নিয়ে রাজ্য সরকারের অবস্থান আগেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও এ বিষয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। সেই প্রেক্ষিতেই শহরের পার্কিং (Kolkata Parking) ব্যবস্থা আরও নিয়ন্ত্রিত ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, দুর্গাপুজোর আগেই কলকাতা জুড়ে একটি ডিজিটাল পার্কিং প্ল্যাটফর্ম চালু করার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে শহরের পার্কিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনার চেষ্টা করা হবে।

একই সঙ্গে যানজট কমানো এবং গাড়ি চলাচল আরও স্বাভাবিক করাও এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। নতুন ব্যবস্থায় একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন গাড়ি চালকেরা। অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইমে জানা যাবে কোথায় পার্কিংয়ের জায়গা খালি রয়েছে। প্রয়োজন হলে আগে থেকেই পার্কিং (Kolkata Parking) স্লট বুক করে রাখা যাবে। পাশাপাশি পার্কিং ফি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে জমা দেওয়ার সুবিধাও থাকবে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, শহরের কিছু রাস্তায় ওয়ান-সাইডেড পার্কিং (Kolkata Parking) চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এর ফলে রাস্তার উপর চাপ কমবে এবং যান চলাচল আরও সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়েই কলকাতা জুড়ে প্রায় ১৫ হাজার পার্কিং স্পট তৈরির লক্ষ্য রাখা হয়েছে। পরে ধাপে ধাপে এই ব্যবস্থা হাওড়া, হুগলি এবং বিধাননগর-সহ পার্শ্ববর্তী এলাকাতেও সম্প্রসারণ করা হতে পারে।

শুধু নতুন পার্কিং (Kolkata Parking) ব্যবস্থা তৈরি নয়, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া গড়ে ওঠা পার্কিং এবং সেখানে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে। এমন সব জায়গার বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে বলে সূত্রের দাবি।

Kolkata Parking Goes Digital Before Durga Puja

আরও পড়ুনঃ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তৈরি বাড়ি নিয়ে নতুন নিয়ম, জানালেন অগ্নিমিত্রা

এ ছাড়া রাস্তার ধারে দীর্ঘ সময় ধরে বাস, ট্যাক্সি ও অন্যান্য বাণিজ্যিক গাড়ি পার্ক করে রাখার প্রবণতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পার্কিং (Kolkata Parking) নিয়ন্ত্রণে আসবে এবং শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল হবে।