বাংলা হান্ট ডেস্কঃ অনেক কাঠখড় পুড়িয়ে ২১ জুলাইয়ের সভাস্থল জোগাড় করেছিল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। একাধিক শর্ত বেঁধে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে সেই কর্মসূচি মিটতে না মিটতেই জোর ধাক্কা। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতাপন্থী তৃণমূলের বিরুদ্ধে দায়ের হল মামলা।
হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ | (Calcutta High Court)
হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ তুলে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। সূত্র মারফত জানা জানা গিয়েছে, ক্যাথিড্রাল রোডের একটি লেন খুলে রাখতে বলেছিল আদালত। তবে ২১ জুলাইয়ের সমাবেশে বিপুল সংখ্যক কর্মীর জমায়েতের কারণে ক্যাথিড্রাল রোডের দু’টি লেনই বন্ধ রাখতে হয়। জেনে শুনে আদালতের নির্দেশ কীভাবে অমান্য করা হল? সেই কারণে সভার আয়োজক ও আহ্বায়কদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ জাতিগত শংসাপত্রের জন্য আর বাধ্যতামূলক নয় এই নথি! জেলাশাসকদের বিরাট নির্দেশ রাজ্যের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই পালন নিয়ে শুরু থেকেই প্রচুর টানাপড়েন হয়েছে। মামলা-মোকদ্দমা করে সভা করার জায়গা জোগাড় করেন মমতারা। বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে ট্রাফিক ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়েও নির্দেশ দিয়েছিলেন তিনি।
হাইকোর্টের নির্দেশ ছিল, এমনভাবে সভা করতে হবে যাতে রাস্তার একদিকে কর্মসূচি হলেও অন্যদিক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে। সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অযথা বাধা সৃষ্টি করা যাবে না।

একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছিল, আদালতের বেঁধে দেওয়া নিয়ম মেনে ২১ জুলাইয়ের সমাবেশ আয়োজন করতে হবে। যান চলাচল অথবা আইনশৃঙ্খলার ক্ষেত্রে কোনও রকম বিঘ্ন ঘটলে আয়োজকদেরই তার দায় নিতে হবে।
এদিকে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের সময় ক্যাথিড্রাল রোডের দু’টি লেনই বন্ধ রাখতে হয়। এবার এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ।













